মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’ থেকে কিছু
২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ঘরে জায়গা নাই, আর আব্বা বলল, সমস্যা নাই আমরা এক সঙ্গে থাকব, নাতিনের শারীরিক অবস্থাও ভাল না। এ বাড়ির লোকজন তেমন মিশুক ছিল না। রাতে আমাদের এক মহিলা ভাত এনে দিল। আর বলল ঘুমানোর সময় দরজা বন্ধ করে রাখতে। এটা বলার পর আমাদের মনে সন্দেহ জাগল। যাই হোক, ভাত খাওয়ার পর আমরা দরজা আটকিয়ে শুয়ে পড়লাম। এই ঘরে কোনো খাট নাই। পুরোটাই পাটি দিয়ে বিছানা নিয়ে রইলাম। আলা ঘুমানোর আগে ঘরের চারিপাশ দোয়া পড়ে বন্ধ করে এলেন। একটু পরেই বাঁশবাগানের দিক থেকে মানুষের কথা বলার আওয়াজ শুনা যাচ্ছিল। আব্বা বলতে ছিল মনে হচ্ছে মদ খাচ্ছে লোকগুলো। দুই-তিন জন হবে। একটা পক্ষও পাচ্ছি আমরা। আর সিগারেটের ধোঁয়ার গন্ধ আসছে। আমরা দোয়া- দরুদ পড়তে লাগলাম। চিন্তায় শেষ। আমার বিয়ের সময় যে ৬ ভরি স্বর্ণ আব্বা দিয়েছিল ওইগুলো আমার সঙ্গেই ছিল। তাদের টার্গেট ওই স্বর্ণ আর টাকা-পয়সা। স্বর্ণ আর টাকাগুলো কাপড়ের মধ্যে মা লুকাই নিল। আব্বা আর মারজানের বাপ দোয়া-দরূদ পড়তে লাগল। ভয়ে সবাই থরথর করতেছিলাম। এমন সময় দু'জন এসে দরজা খুলতে বলতেছে। দরজায় ধাক্কা দেয় আর বলে দরজা খোল। আব্বা জোরে বলল আমাদের কাছে কিছু নাই, আমরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছি। তারপরও দরজা ধাক্কা দিতে লাগল। এমন সময় ঘর থেকে মহিলারা এসে তাদেরকে টেনে নিয়ে গেল। বকাবকি করে। সারারাত চিন্তায় আমাদের ঘুম হয়নি। সকাল হতেই আমরা বের হয়ে গেলাম।'
- মায়ের মুখে মুক্তিযুদ্ধ, পৃ-৪৩
**মায়ের মুখে মুক্তিযুদ্ধ উপন্যাস টি ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় জাগৃতি প্রকাশনী থেকে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৪ নিসার ৭৬ নং আয়াতের অনুবাদ-
৭৫। তোমাদের কি হলো, তোমারা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না? অথচ নারী-পুরুষের এবং শিশুদের মধ্যে যারা দূর্বল তারা বলে, হে আমাদের রব...
...বাকিটুকু পড়ুনজামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২
ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে সবই লাগে ঝাল।
...বাকিটুকু পড়ুন
জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।
জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ...
...বাকিটুকু পড়ুন