somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩; টাউট, প্রতারক এবং প্রতারকচক্র মামলা পরিচালনার সুযোগ পাচ্ছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নানান ইতিবাচক ও নেতিবাচক কারণে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে মোবাইল কোর্টকে ক্ষমতা দেওয়া, থানায় মামলা নেওয়ার এখতিয়ার দেওয়া এসবের পাশিাপাশি আরেকটি বিষয় হচ্ছে আইনজীবীদের পাশ কাটিয়ে টাউট, প্রতারক এবং প্রতারকচক্র মামলা পরিচালনার সুযোগ করে দেওয়া!

কারণ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার এর ৮(৫) ধারায় বলা হয়েছে
অধীন সংক্ষুব্ধ কোনো ব্যক্তি নিজে বা তদকর্তৃক নিয়োজিত যে কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন। অথচ, প্রচলিত দেওয়ানী কার্যবিধি, ফৌজদারি কার্যবিধিসহ পদ্ধতিগত সকল আইনের মামলা পরিচালনার জন্য আইনজীবীদের বিষয়টি সুষ্পষ্টভাবে আসলেও এই আইনে অজ্ঞাত কারণে ‘নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন’ বলে আইনজীবীদের এড়িয়ে যাওয়া হয়েছে। যার প্রেক্ষিতে বিচার কার্যক্রমে স্বাভাবিকভাবেই টাউট, প্রতারক এবং প্রতারকচক্রের দৌরাত্ম বাড়বে। কারণ, আদালতের পাশাপাশি নির্বাহী বিভাগকে বিচারের সুযোগ দেওয়ায় সেখানে কে আইনজীবী বা আইনজীবী নয় তা ক্লায়েন্ট কর্তৃক সনাক্ত করা দৃরূহ হয়ে পড়বে এবং ভূমি অফিস/সাব-রেজিষ্ট্রি অফিস/থানার আশপাশে পায়চারি করা প্রতারক চক্র মামলা শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানির এক অবারিত লাইসেন্স পেয়ে যাচ্ছে না তো?

এই ধারায় মূলত কেউ বেআইনীভাবে দখলচ্যুত হলে কিভাবে প্রতিকার পাবেন তা বলা হয়েছে। যা অনেকটা এখন ফৌজদারি কার্য
বিধির ১৪৫ ধারায় গৃহিত পদক্ষেপের মতো। এখানে বলা হয়েছে আদালত কা কর্তৃপক্ষের আদেশ ব্যাতিত দখলচ্যুত হলে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানে বিজ্ঞ আইনজীবী শব্দটা আসাটা জরুরি ছিল। আইন পেশাকে শ্রদ্ধা করে বা আইননাঙ্গনের সহিত সম্পৃক্ত অভিজ্ঞ কোন প্রফেশনাল ব্যক্তি যে ড্রাফটির সহিত যে জড়িত ছিলেন না এটি তারই প্রমাণ বহন করে।


- মোহাম্মদ তরিক উল্যাহ (এম টি উল্যাহ)
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×