somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ভূমি আইনের বিধান মোতাবেক অবৈধভাবে ভূমি দখল প্রতিরোধের নিয়ম: দখলের চেষ্টাকারীকে মোবাইল কোর্ট দিতে পারে ২ বছরের সাজা

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধান মোতাবেক কেউ যদি আপনাকে মালিকানাধীন সম্পত্তি হইতে জোরপূর্বক বেদখল করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৭ ধারা বিধান মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপজেলা পর্যায়ে সাধারণত উপজেলা নিরবাহী কর্মকর্তা/ এসি ল্যান্ড-ই এক্সিকিউটিভ/নির্বাহী ম্যাজিস্ট্রেট) এর দায়িত্ব পালন করেন। জেলা পর্যায়ে সমপর্যায়ের সহকারী কমিশনার রয়েছেন।

যাইহোক, আপনাকে বেআইনী প্রক্রিয়ায় উচ্ছেদের চেষ্টা করলে আপনি দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ) বরাবর আবেদন করতে পারেনভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ এর ৫ বিধি মোতাবেক। আবেদনের ফরমটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ এর পরিশিষ্ট-১ এ দেওয়া আছে। যা সংযুক্ত করে দেওয়া হলোঃ



উক্ত আবেদনটি করার পর:
ক) নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে দলিলাটি নিয়ে হাজির হওয়ার জন্য নোটি ইস্যু করবেন;
খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে কিংবা ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদারকে) দ্বারা সরেজমিনে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন;
গ) অপর পক্ষ হাজির হেলে উভয় পক্ষের বক্তব্য শুনবেন/ হাজির না হলে চুড়ান্ত আদেশ প্রদান করিবেন। সেক্ষেত্রে অভিযোগকারী প্রাপ্য হলে অপরপক্ষকে নিষেধ করবেন কিংবা ক্ষেত্রমতে দখল ছেড়ে দিতে বলবেন;
ঘ) ৪৫ দিনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিষ্পত্তি করিবেন;
ঙ) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ অমান্য করলে অপর পক্ষের গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন/ মুচলেকা নিতে পারবেন/ওসিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন;
চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে মোবাইল কোর্টও পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে ২ (দুই) বছরের কারাদন্ডও দিতে পারবেন।

তবে শর্ত থাকে যে, উত্তারাধিকারসূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার রেকর্ড সংশোধন বা স্বীয় স্বত্ব ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

তবে মোবাইল কোর্টের বিচার দ্বারা সাধারণ মানুষ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হওয়ার বা স্বীয় ভূমি হইতে উচ্ছেদ হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। প্রক্ষান্তরে, সঙ্গবদ্ধ ভূমি দস্যু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই ধরার প্রয়োগ করে ভূমি দখলের একটা অঘোষিত লাইসেন্স পেয়ে যেত পারে!


- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
লেখক- আইন বিষয়ক উপন্যাস ‘ নিরু’ ও ‘অসমাপ্ত জবানবন্দী’
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের দিনে উল্লাস: শুরু হলো কখন থেকে?? বাংলাদেশের রাজনীতির নৈতিক পতনের এক কালো অধ্যায়

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩






বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত... ...বাকিটুকু পড়ুন

জেনারেশন গ্যাপ

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১৬ ই মে, ২০২৬ রাত ৯:১০


ভ্যানের বার্গার আর
ই-কোলাই গিজগিজ ফুচকায়
এই ভ্যাপসা বগলভেজা গরমে
সুগারদাদুর সাইড-চিক চটে গ্যাছে।
দাদু পুরান পাটের কারবারী—নাহ্ এ হবেনা
....
হঠাৎ সুগারপিতার ফোন—MNC এক্সিকিউটিভ
রিটার্ন অন ইনভেস্ট জানে।
আর ঐ বুড়োটা!
হাইড্রা-কেরাটিন-রিবন্ডিং—খরচ জানে?



ছুড়ে ফেলা বার্গার খুলে
সস্তা পামের মেয়োনিজ... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

ডা. নাসিরের উপর হামলা কেনো?

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৭ ই মে, ২০২৬ রাত ১২:৫৭

শরিয়তপুর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব ডাক্তার নাসিরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি মানবতার সেবায় নিয়োজিত পেশাজীবীদের নিরাপত্তার ওপর এক চরম আঘাত। সমাজ যখন... ...বাকিটুকু পড়ুন

এক টুকরা স্মৃতি!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ১৭ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। রাত ১১ টা। ইভিনিং এ ১২ বছর বয়সের মেয়ে ভর্তি হয়েছে। ইন্টেস্টিনাল টিবি’র কেস। বাচ্চাটা থেকে থেকেই চিৎকার করছে, আংকেল আমার ব্যাথাটা কমিয়ে দেন।... ...বাকিটুকু পড়ুন

×