somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে আলোর মুখ দেখবে নোয়াখালী বিভাগ? কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পূর্বে বৃহত্তর নোয়াখালীতে গণশুনানির সুপারিশ করবে কমিশন!

২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ শনিবার বিকেল ৪ টায় জাতীয় সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ঐকমত্য কমিশন এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক বিষয় তুলে ধরা হয়। বৃহত্তর নোয়াখালী তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ভৌগোলিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। কমিশনের সদস্যবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে নোয়াখালী জেলা সমিতি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন।
কমিশনের সদস্যবৃন্দ ঐকমত্য পোষণ করে নোয়াখালী বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনার করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকাকে সুপারিশ করবে।

উক্ত সভায় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, সাবেক সচিব ও কমিশনের সদস্য মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ঐকমত্য কমিশনের সমন্বয়কারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়াও নোয়াখালী বিভাগ আন্দোলনের পক্ষ থেকে নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক, সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খুরশীদ আলম এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: মোজাম্মেল হোসেন।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×