somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋণ খেলাপিদের জন্য সুদ মওকুফের বিশেষ সুবিধা দিল সরকার

২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমাতে এবং ঋণ আদায় কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক অনাদায়ী ঋণ আদায় ও সমন্বয়ের জন্য একটি বিশেষ এক্সিট বা প্রস্থান নীতিমালা জারি করেছে। ২৯/০৬/২০২৬ ইং তারিখে প্রকাশিত এই নীতিমালার আওতায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে মন্দ বা ক্ষতিজনক শ্রেণীভুক্ত ঋণ পুরোপুরি সমন্বয় করা যাবে

সুদ মওকুফে বিশাল ছাড়ঃ

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ঋণগ্রহীতাদের সব ধরনের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের পথ সহজ করা হয়েছে। আগে সুদ মওকুফ করতে গেলে ব্যাংকের তহবিল ব্যয় (কস্ট অব ফান্ড) আদায় নিশ্চিত করার যে বাধ্যবাধকতা ছিল, তা এবার শিথিল করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আয় খাত বিকলন করে সুদ মওকুফ না করার যে শর্ত ছিল, সেটিও শিথিল থাকবে। অর্থাৎ সরকারি-বেসরকারি সব ব্যাংকই এখন এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে সুদ মওকুফ করতে পারবে।

মূল নীতিমালা ও বিশেষ সুবিধাসময়সীমা: ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ এক্সিট সুবিধা কার্যকর থাকবে।

যোগ্যতা: ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যেসকল ঋণ 'বদ' বা 'লস' (Bad/Loss) হিসেবে খেলাপি বা শ্রেণীভুক্ত হয়েছে, সেগুলো এর আওতাভুক্ত হবে। এছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে পুনর্গঠন বা পুনঃতফসিল করা মন্দ ঋণও এই সুবিধার সুফল পাবে।

এককালীন পরিশোধ: সুবিধা পেতে হলে ঋণগ্রহীতাকে সমুদয় ঋণ দায় এককালীন বা একবারে পরিশোধ করতে হবে।


অযোগ্যতা: কোনো ঋণে যদি তহবিল তছরুপ, জালিয়াতি বা জালিয়াতির প্রমাণ থাকে, তবে সেই ঋণ এই বিশেষ এক্সিট সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

অগ্রাধিকার খাত: কৃষি খাতের স্বল্পমেয়াদি ঋণ এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (CMSME) খাতের ঋণ নিষ্পত্তিতে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

ব্যাংক যদি না মাসে তখন করণীয়: ব্যাংক সুদ মওকুফ করে এমন সুবিধা দিতে সাধারণত আগ্রহী হয় না। সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে রীট দায়ের করে আদেশ নিতে পারেন। রীট দায়েরর পূর্বে কিছু ফর্মালিটি রয়েছে।


-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস ‘গায়েবি শৃঙ্খল’, 'নিরু, এবং 'অসমাপ্ত জবানবন্দী''; মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×