আমি এখন ঢাকার পথে ।দেশে এসেছিলাম ঈদ করতে ।অনেক দিন পর । দশবারো দিন থাকা হল ।এই দশ বারো দিনের একেকটা দিনকে আমি তুলনা করতে চাই শৈশবের একেকটা দিনের সাথে ।স্বপ্নময় কয়েকটা দিন কাটালাম ।আহ !জীবনের প্রতিটা দিন যদি এমন হত ।কত উচ্ছল আনন্দ ।প্রতি সন্ধায় বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে চলত জম্পেশ আড্ডা ।চলত স্বৃতির রোমন্হন ।মন চলে যেত শৈশবে ।সন্ধে হলেই দাদুর কাছে গন্প শোনার বায়না ধরা ।দাদুর হিরামন তোতাপাখি ,মুক্তিযুদ্ধের গল্প বলা ।এখনতো দাদু নেই ,তবে তার স্বৃতির ভাস্বর হয়ে দাড়িয়ে আছে পুরোনো সেই বাড়িটি ,যেখানে কেটেছে আমার শৈশবের কত কত দিন ।মনে পড়ে , গংগাবাড়ির ধারে যে চর পড়ত ,কাজলদের সাথে চলে যেতাম গোসল করতে ।বিকেলে ছুটে যেতাম নদীর ধারে ।বসতাম নদীর কিনার ঘেঁষে ।দেখতাম নদীর ভাঙাগড়ার খেলা ।নদীর ছলাত ছলাত ঢেউতোলা শব্দ কিযে ভাল লাগত ।এবার অনেক দিন পর নদীর কিনার ঘেঁষে হেটেছি ,অনেক দিন পর ।আমি একা ছিলাম না ।আমার সাথে আকাশ ছিল ।মেঘেরাও ছিল দলবেধে ।শেষ বিকেলে পাখিরাও সেদিন নীড়ে ফেরেনি ।অনেকদিন পর দেখেছি কাশফুলের বাতাসের সাথে কথাবলা ।প্রজাপতির আলতো করে ছুঁয়ে যাওয়া ।ওদের ছিল দির্ঘদিনের না দেখার বিরহ ।কিন্তু আমার পাশান রিদয় ওদের বিরহ অনুভব করতে পারেনি ।তাই ওদের আবারো ছেড়ে এসেছে দির্ঘ বিরহের বেড়াজালে ।আজ জেতে জেতে এসব কথা ভাবছি ।আর চরম অস্বস্হিবোধ করছি এই ভেবে যে ,কাল থেকেই আমাকে ঢুকে পরতে হবে যান্ত্রিক জীবনে ।ব্যস্ত হয়ে পড়তে হবে কংক্রিটের জংগলে ।আবার সেই থমকে যাওয়া জীবন ।দির্ঘশ্বাস ফেলা ছাড়া কোন উপায় নেই ।তবে এই ভেবে নিজেকে সান্তনা দেই ,কত মানুষই তো রুটি রুযির আশায় সাতসমুদ্র তের নদী পারি দিয়ে বিদেশ বিভুইয়ে যায় ।আমি নাহয় ঢাকা পর্যন্তই এলাম ।এই ব্যস্ত জীবনেও ওই আটদশদিনের স্বৃতিটুকুই হয়তো ক্ষনে ক্ষনে শান্তির পরশ বুলিয়ে যাবে ।
স্বৃতি বয়ে চলা ....
পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)
গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।
বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যত স্বপ্ন।
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)

ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন
জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!
স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।

আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পতনের অপেক্ষায়...

(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।