somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে রাজনীতিবিদরাই কি সবচেয়ে বেশী ঘৃনিত ?

২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে পাকিপন্হী রাজাকাররা ই যে সবচেয়ে ঘৃনিত তা বোধকরি কাউকে বুঝিয়ে বলতে হবেনা ।পাশাপাশি খাটি ইন্ডিয়ান দালাল ,ভাদারাও প্রায় একই শ্রেনীভুক্ত ।তাদের আর যাই হোক দেশকে ভালোবাসার মত মনমানসিকতা যে নেই ,তা প্রমানিত ।তবে এই দুই শ্রেনী বাদ দিয়ে বাংলার শান্তিপ্রিয় মানুষের কাছে রাজনীতিবিদরাও চরম ঘৃনার পাত্র বলে বিবেচিত ।আমার দেখা সেদিনের একটি ঘটনাও একথার প্রমান হতে পারে । হানিফ পরিবহনে ঢাকায় আসছিলাম ।আমার একসিট সামনেই একলোকের সাথে সুপারভাইজারের কি নিয়ে যেন কথাকাটাকাটি চলছিল ।স্বভাবতই এঅবস্হায় যাত্রীরা ওই যাত্রীরি পক্ষ নেয়ার কথা ,নিচ্ছিলোও তাই ।কিন্তু হঠাত করে এই যাত্রী যখন উত্তেজিত হয়ে নিজেকে রাজনৈতিক দলের সভাপতি বলে দাবী করে হুকমি ধামকি দিচ্ছিল ,তখনি দেখলাম পাবলিক সেন্টিমেন্ট পুরোপুরি ঘুরে গেল ।এবার বাসের সব যাত্রীরা ওই রাজনৈতিক নেতাকে ইচ্ছামত ধুইতে লাগল ।দু একজন যারা তার পক্ষ নিয়ে কথা বলতে গেল তারাও বেগতিক দেখে চুপসে গেল ।এধরনের ঘটনা আমি আগেও দুএকবার প্রত্যক্ষ করেছি ।আসলে এই রাজনীতিবিদদের প্রতি সাধারন মানুষের একটা চাপা ক্ষোভ আছে ।অন্য সময় তো সাহস পায়না তাই সুযোগ পেলেই তারা এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটায় ।এমন হওয়ারই কথা ।কারন রাজনীতিটা চলে গেছে আজ নষ্ঠদের হাতে ।ভালমানুষ এখন আর রাজনীতি করেনা ।কেউ কেউ আসলেও মিলেমিশে একাকার । কবে যে এদেশে ভাল মানুষ রাজনীতিতে আসবে ।কবে যে আমরা দেশপ্রেমিক একজন নেতা পাব ।যে সত্যিকারার্থে দেশকে ভালবাসবে দেশকে নিয়ে কাজ করবে ।আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।কি আর করার অপেক্ষাই করতে থাকি ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×