কোরবানি গত হয়েছে তিনদিন হল ।আমরা অনেকেই হয়তো কোরবানির গোস্তভোজনেই ব্যস্ত আছি এখনো । কোরবানির শিক্ষা যাই থাক ,এর পিছনে মহত্ উদ্দেশ্য যাই থাক সেদিকে লক্ষ করার ধার ধারিনা আমরা ।অথচ কোরবানির শিক্ষায় অনুপ্রানিত হয়ে আমাদের গরীব ,দুখি ,অসহায়ের পাশে দাড়ানোর কথা ছিল ।অন্যের বিপদে এগিয়ে আসার কথা ছিল ।অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়ার মহান দৃষ্টান্ত এই কোরবানি ।যা ইব্রাহীম আঃ আমাদের কোরবানির মাধ্যমে শিক্ষা দিয়েছেন । কিন্তু দুখজনক বাস্তবতা হল কোরবানির আসল শিক্ষা ভুলে গিয়ে একে শুধু একটা প্রথা হিসেবে পালন করছি আমরা।একারনেই নিন্দুকেরা কোরবানি নিয়ে যাতা বলার সুযোগ পাচ্ছে । আজ মিয়ানমারে চলছে মুসলিম গনহত্যা ।একে আমি দাংগা বলতে রাজি নই ।দাংগা হয় দু'পক্ষের সাথে ।কিন্তু মিয়ানমারে কি তাই হচ্ছে ?সেখানে বৌদ্ধ রাখাইন সম্প্রদায় শত শত হাজার হাজার রোহিংগা মুসলিমদের হত্যা করছে ।পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার বাড়িঘর ।নাফ নদী লাল হয়ে গেছে রোহিংগাদের রক্তে ।কিছুদিন আগে যে দাংগা হয়েছিল সেসময় কোন একটা কাজে চিটাগাংয়ে থাকতে হয়েছিল কিছুদিন ।আশেপাশে অনেক রোহিংগারা বসবাস করত ।তাদের মুখ থেকেই শুনেছি ,হাজার হাজার রোহিংগা মিয়ানমারে হত্যা করা হয়েছে । এক রোহিংগার কাছেই তার বাবা মা ভাই বোনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা জানতে পারি ।আজ ব্লগীয় আবালশ্রেনী(যাদের জন্মই হয়েছে মনেহয় ইসলামের বিরুধীতায় ব্লগের পরিবেশ নষ্ট করার জন্য) কোথায় যাদের কোরবানির পশু হত্যায় খুব মায়াকান্না করতে দেখা গেছে ।যাদের মানবতাবোধ উথলে উঠেছিল কোরবানির পশুহত্যার কারনে ?রোহিংগারা কি আজ পশু থেকেও নিকৃষ্ট হয়ে গেল ?জানি তাদের এর কোন উত্তর আমরা পাব না ।অবশ্য আশাও করিনা ।এদেরকে আমি মানুষ মনে করিনা ।এরা মানুষরুপি পশু বৈ কিছু নয় ।কিন্তু আমরা হিন্দু মুসলিম সব বাংলাদেশী কি পারিনা রোহিংগা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে ।তারা মুসলিম এই হিসেবে নয় ।তারাও আমাদের মত মানুষ ।তাদেরও আমাদের মত বেচে থাকার অধিকার আছে এই দৃষ্টিকোন থেকে অন্তত দেখার চেষ্টা করি ।তাদের বাংলাদেশে আসার দরকার নেই ।তারা মিয়ানমারে থাকুক ।বরং মিয়ানমার সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারি এখান থেকেই ।যে যেভাবে পারি ।আবার আমাদের মানুষত্ববোধ জেগে উঠুক ।আবার আমরা মানুষ হই ।কোরবানির আসল শিক্ষা ছড়িয়ে পড়ুক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ।
আলোচিত ব্লগ
ব্যাস্ততম শহরে এক ছুটির দিন
নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।