জীবন একটা যুদ্ধের নাম ।জীবনের এই যুদ্ধে ক'জন বিজয়ী সে ব্যপারে আমার কোন আগ্রহ নেই ।তবে জীবন যুদ্ধে আমি পরাজিত ।অথবা তার কাছাকাছি ।এটা আমার ধারনা মাত্র ।আমি সবজান্তা নই ।ধারনার পিছে পড়াটাই স্বাভাবিক ।অথবা এভাবে বলা যায় ,অন্তত জীবনের এ পথের বাঁকে আমি বিজয়ী নই ।তবে আগামীর পথচলা কেমন হবে সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারনা নেই ।জীবনের মোড় যদি আচানক ঘুরে যায় ।জীবন পথের পথিক যদি তার গন্তব্য খুঁজে পায় ।তাহলে আমি তাকে সাধুবাদ জানাব ।আর না হলে ,এটা আমার ভাগ্য ,আমার ভাগ্যের লিখন ।কপালের লিখন আমি খণ্ডাণোর কে ।সব স্বপ্নই পূরন হয়না ।সব আশা আলোর মুখ দ্যাখেনা ।কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় ।কিছু আশা তিমিরেই রয়ে যায় ।স্বপ্ন দেখাটা সবার জন্য নয় ।আমার জন্য হয়তো বেশী করে ।দ্রুত স্বপ্ন দেখা খুব দ্রুত ভেঙে যাওয়া ।আমার স্বপ্নগুলো সত্যিই সেলুকাস !ছোটবেলা থেকেই পড়ালেখায় ছিলাম প্রচণ্ড অমনযোগী ।কোন রকম পার করে দেব-ভাবখানা এমন ছিল ।কিন্তু একপর্যায়ে যখন আমি স্বপ্নচারী হলাম ।স্বপ্নজাল ছড়িয়ে পড়তে লাগত হ্নদয়ের ডালে ডালে ।একবুক আশা নিয়ে যখন চলতে লাগলাম জীবনের মসৃণ পথে ,তখন স্বপ্নভংগকারী কালপ্রিটরা আমার পথে বাঁধা হয়ে দাড়াল ।প্রচণ্ড এক ঝড়ে উড়ে গেল আমার স্বপ্নের বালিয়াড়ি ।এজন্যে আমি দায়ী নই ।একেবারেই না ।দায়ী আমার ভাগ্য ।আহ !আমার ভাগ্য ।দায়ী ঐ ব্যবস্হাপনা ,যেখানে আমার চাওয়া -পাওয়াগুলো ইথারে পাথারে বারি খেয়ে ফিরে আসে ।আমার স্বপ্নগুলো ডুকরে কাঁদে ।কিন্তু আমি আমার আশার প্রদীপ নিভে যাওয়াকে ,এভাবে মেনে নেব ? হাত পা যে বাঁধা আমার।আমি অহ্মম আমি ব্যর্থ ।তবে আমি হাল ছাড়ব না ।এহ্মেত্রে হয়তো পারলাম না ,অন্য হ্মেত্রে সফল আমি ঠিকই হব ।যার জীবনে অপূর্নতা নেই তার জীবন আবার জীবন নাকি ।জীবনের এই অপূর্নতা আমাকে মেনে নিতেই হবে ।মসৃণ একটা পথ আমি ঠিকই খুঁজে নেব । ই
আলোচিত ব্লগ
ব্যাস্ততম শহরে এক ছুটির দিন
নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।