১৯৭১ এর চিঠি(পৃষ্ঠা নং ৯০)
১৮ ই মে, ২০০৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৩০/১০/৭১
আজিজ ভাই,
সালাম নিবেন ও আর সবাইকে দিবেন । পাকিস্তান মিলিটারির পাল্লায় আমরা পড়েছি, না পাক মিলিটারি আমাদের পাল্লায় পড়েছে, তা ঠিক বুঝে উঠতে পারছি না। তবে ওদের সঙ্গে আমাদের প্রায়ই দেখা হচ্ছে এবং সামনে আরও হবার সম্ভাবনা আছে বুঝতে পারছি। ২৬-১০-৭১ তাং চরকুলিয়ার যুদ্ধে আমরা সর্বমোট(একশত আটান্ন) জন হানাদারকে মেরেছি এবং প্রায় এক শতাধিককে জখম করেছি। কোথাও থেকে সাহায্য পাইনি। যাক, আতি ভাইকে আপনার কাছে পাঠালাম। সাচিয়াদহ হাট আদায় না করলে আমাদের সত্যিকারে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তাই খাজা মিয়াকে বলবেন, যাতে আমাদের লোক হাট আদায় করতে গেলে কোন রকম বাধা-বিপত্তি না করে। ভাল আছি। এইমাত্র দু:সংবাদ পেলাম। তাই আবার চরকুলিয়া দৌড়াচ্ছি।
ইতি
ফহম উদ্দিন আহমেদ
জোনাল অফিসার
নর্থ খুলনা জোন
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র থেকে।
স্ক্যান পৃষ্ঠার লিংক:
Click This Link (Large).JPG
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৯ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন