১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ৯৫)
১৯ শে মে, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Agartala
10.11.71
স্নেহের মঞ্জুর, আমার বিপ্লবী অভিনন্দন ও ভালোবাসা নিয়ো এবং সবাইকে দিয়ো। আশা করি তোমরা সবাই ভালো আছ ।
শুনলাম তোমরা অতিসত্বর দেশের ভিতর যাচ্ছ। তবে তার অসুবিধাও আছে। যদি একান্ত কোন কারণে যাওয়া হয়ে না ওঠে কয়েক দিনের মধ্যে, তবে একদিন দেখা হলে খুবই খুশি হব। আমি কাল এসেছি এখানে এবং আগামী ২০ শে পর্যন্ত অবশ্যই এখানে আছি। তত দিন থাকলে একদিন ছুটি নিয়ে আসতে পারবো আশা করি।
আমি মোটামুটি ভালোই আছি। তোমাদের তথা আমাদের সবারই সাফল্য কামনা করি। শুভেচ্ছা রইল।
ইতি
তোমাদের
আমিন ভাইপুন: ভিতরে ঢোকার দিন তোমার ছোট ভাই-এর সঙ্গে দেখা হয়েছিল। খুবই আনন্দ পেয়েছি।
চিঠি লেখক: আমিন । এটা তাঁর ছদ্ম নাম। প্রকৃত নাম অনিল মুখার্জি। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা।
চিঠি প্রাপক: মনজুরুল আহসান খান। বর্তমানে তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি
চিঠিটি পাঠিয়েছেন: প্রাপক নিজেই।
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন