১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ৯৬)
২১ শে মে, ২০০৯ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাতিবান্ধা, ত্রিপুরা
১১-১১-৭১
বৃহস্পতিবার
মা,শতকোটি সালাম নিয়ো। যেদিন তোমাদের থেকে বিদায় নিলাম - সেদিনের স্মৃতি বারবার মনে পড়ে । ১ দিন ১ রাত নৌকায় গাদাগাদি হয়ে ও পরে ১ রাত হেঁটে আমরা এখানে এসেছি। এখানে পানির কষ্ট - অনেক দূরে যাই গোসল করতে। আমরা এখনও অস্ত্রপাতি পাই নাই। ভাইবোন, দাদা, বুজির কথা সব সময় মনে হয়। যুদ্ধ চলছে - অস্ত্র পেলে আমরাও যুদ্ধে যাব - তুমি প্রাণভরে দোয়া করবে - দেশ স্বাধীন করে তোমাদের মাঝে ফিরব। লতিফ, মোফাজ্জল, ডালু আমার প্রতি খেয়াল রাখে। আমার জন্য চিন্তা করবে না। দেশ স্বাধীন করেই তোমার ছেলে তোমার বুকে ফিরবে। তুমি শুধু দোয়া করবে। কাশেম, জায়েদা, হাশেম, মাসু ও আব্বুর প্রতি খেয়াল রাখবে।
ইতি
তোমার আদরের
জয়নালচিঠি লেখক: মুক্তিযোদ্ধা জয়নাল। প্রকৃত নাম জয়নাল আবেদীন।
চিঠি প্রাপক: তাঁর মা। প্রযত্নে: বিন্দু ফকির, ফকিরবাড়ী, সাং-বেজগাঁও, পো: শ্রীনগর, জেলা: ঢাকা। বর্তমান জেলা: মুন্সীগঞ্জ।
চিঠিটি পাঠিয়েছেন: বুশরা আবেদীন।
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।
একাত্তরের চিঠির অন্যান্য পৃষ্ঠার লিংক পাবেন লাইভ আপডেটের পাতায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন