১৯৭১ এর চিঠি (পৃষ্ঠা নং ৮৯)
০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২৮-১০-৭১
ডালু এমএফ
হেডকোয়ার্টার
জনাব মেজর সাহেব
আমার ছালাম নেবেন। পর সমাচার এই যে গত ২৭-১০-৭১ বিকেল তিন ঘটিকার সময় একটি পার্টি নিয়ে পেট্রোলে যাই এবং ফরেষ্ট অফিসের সামনে বড় উঁচু একটি পাহাড়ে উঠে অনেক নতুন ও পুরনো বাংকার দেখতে পেলাম। আর ফেফারি এলাকায় একটি পাহাড়ে তাদের ও পি পোষ্ট তৈরী করছে এবং টেলিফোনের তার লাগিয়ে মাটির সঙ্গে ফেলে তৈরী করছে। ওরা সব ঠিক করে যাওয়ার পর আমরা ওই টেলিফোনের তার সন্ধ্যা সাতটায় ৩৩ গজ কেটে আনি এবং ওরা যখন জানতে পারল আমরা ওদের ফোন লাইন কেটে দিয়েছি তখন আমাদের ওপর ওরা ফায়ার দেয় এবং আমরা ১৫০ রাউন্ড গুলি ফায়ার দিই। ষ্টেনগানে ৫০ রাউন্ড ফায়ার দিয়ে ফিরে আসি। খোদার ফজলে আমাদের কোন ক্ষতি হয়নি। আমরা নিরাপদেই ওদের টেলিফোন লাইন নষ্ট করে ৩৩ গজ তার নিয়ে এসেছি এবং ওই তার আপনাদের এখানে পাঠালাম।
ইতি
স্বা: মোহাম্মদ আলী
পানীহান্তা এমএফ ক্যাম্প
সংগ্রহ: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র থেকে।
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।
একাত্তরের চিঠির অন্যান্য পৃষ্ঠার লিংক পাবেন লাইভ আপডেটের পাতায়
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৯ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন