আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবার বিয়ের পিঁড়িতে বসলেন । গত ১৯ ডিসেম্বর সোমবার রাতে পারিবারিক পছন্দে প্রভাদের মোহাম্মদপুরের বাসায় বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্রের নাম মাহমুদ শান্ত।
প্রভার স্বামী মাহমুদ শান্ত‘র গ্রামের বাড়ি বরিশাল। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা একজন চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন।
প্রভা বাংলানিউজকে জানান, মাস দুয়েক আগে শান্ত’র সঙ্গে একটি অনুষ্ঠানে পরিচয় হয়েছিল। সৌজন্যমূলক কিছু কথাবার্তাও হয়। এরপরই শান্ত তার বাবা মার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। প্রভার বাবা-মা পাত্র হিসেবে শান্তকে পছন্দ করেন। বাবা-মা’র পছন্দে আর দ্বিমত করেননি প্রভা।
স্বামী মাহমুদ শান্ত সম্পর্কে সাদিয়া জাহান প্রভা, শুধু নামেই শান্ত নয়। আসলেই সে ভীষণ শান্ত, ভদ্র ও বিনয়ী একটি ছেলে। এই ক’দিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়। ভীষণ সংস্কৃতিমনা সে। ভালো গীটার বাজাতে আর গান গাইতে পারে। আমি বেশ খুশি। আসলে এই সব-ই সম্ভব হয়েছে আমার শুভাকাঙ্খী, গুরুজনদের দোয়া আর আল্লাহর রহমতের কারণে। নতুন করে জীবন শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
প্রভা জানালেন, তড়িঘড়ি করে বিয়ের আনুষ্ঠানিকতা আর সারতে পারেননি দুই পরিবার। তাই আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠানিকতার মাধ্যমে প্রভাকে তুলে দেবেন তার বাবা-মা।
মিডিয়ায় কাজ করা প্রসঙ্গে প্রভা বললেন, শান্ত আমাকে এরই মধ্যে জানিয়েছে, সে চায় আমি মিডিয়ার কাজে আগের মতোই ব্যস্ত হয়ে উঠি। এ ব্যাপারে সবধরণের সহযোগিতা করতে সে প্রস্তুত। আমিও আরেকটু গুছিয়ে নিয়ে মিডিয়ায় কাজ শুরু করতে চাই।
এদিকে কাকতলীয়ভাবে গত ১৯ ডিসেম্বর প্রভা’র প্রথম স্বামী অপূর্ব’রও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২১ ডিসেম্বর বুধবার তার রিসিপশনের আয়োজন করা হয়েছে।
অপূর্ব প্রসঙ্গে প্রভা বলেন, আমি খুব খুশি হয়েছি অপূর্ব তার মনের মত জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। সবারই নিজের জীবন গুছিয়ে নেয়ার অধিকার আছে। আমি মন থেকে অপূর্ব ও তার স্ত্রী জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখেন।
প্রভার বিয়ের কথা জানার পর অপূর্বও তার নতুন জীবনের সুখ-শান্তি জন্য শুভ কামনা জানিয়েছেন।
সূত্র:
আলোচিত ব্লগ
মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
সংকীর্ণ মন

রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ
কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন
ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।