আগুন...আগুন খেলা করে/ সেই আগুনে পুড়লাম না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
জন্ম নিলাম পথের ধারে/ দিন কাটাইলাম ঘুরে ঘুরে ..
রঙিন মানুষ..., রঙিন ফানুষ.. কিছুই দেখলাম না!
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
বুুকের ভিতর ইছমে আযম / দিলের কাছে মায়ের কসম
মা’য়ে গেলো, বাপে ছাড়লো/ বসন-বাসন পাইলাম না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
কলব কুলুব খুশবু ছাড়ে / সেই খুশবুতে পালিয়ে মরে
দেহ পুইড়লো অঙ্গার হইলো/ কলব কিন্তু পুইড়লো না
মাওলা তোমার বাগান দেখাও না! / মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।