somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণপিটুনি ক্রমশ: জনপ্রিয় খেলা হয়ে উঠেছে আমাদের এ চমৎকার দেশে !!

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মিমি সুপার মার্কেটের সামনেই। শীতকালের সন্ধ্যা। মজুর টাইপের উঠতি বয়সের এক যুবক আর মধ্যবয়েসি হুজুরের হাতাহাতি চলছে। খেলা দেখে মাগনা মজা লুঠবো বলে থমকে দাঁড়ালাম। তখনো বিয়েশাদি করি নাই, হাতে অফুরন্ত সময়। আমাকে দেখে আরো বেশ কিছু লোকজন গোল হয়ে দাঁড়ায়। এ এক অদ্ভুত দেশ। জটলা দেখলেই গুরুত্বপূর্ণ কাজ ফেলে, এমনকি অফিসগামি পাবলিক পর্যন্ত দাঁড়িয়ে যায় গোল হয়ে। মাঝখানে পর্যাপ্ত জায়গা রেখে আমরা মজা নিচ্ছিলাম। দুই প্রতিদ্বন্ধির হুজুর টাইপের লোকটি হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠে;

খানকিনির বাচ্চা, তোর এতোবড় সাহস! দাঁড়ির উপর হাত দিয়েছিস!

কথা শেষ হতে দেরি নেই, জটলার মধ্যে হঠাৎ উত্তেজনা বেড়ে যায়। আমি নিজেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি অল্পবয়েসি ছোকরাটির উপর। আমার একক আক্রমণ সেকেন্ডের মধ্যেই গণপিটুনিতে রূপ নেয়।

হঠাৎই বলা যায় । হঠাৎ আক্রান্ত ছেলেটির সাথে আমার আই কন্ট্রাক হয়, চোখাচোখি যারে বলে।

দেখলাম যুবকটি কী যেন বলতে মরিয়া হয়ে তাকিয়ে আছে আমার দিকে।

আমি সেদিনই বুঝেছিলাম, মানুষের মুখের অনুরোধ উপক্ষো করা যায়, চোখের ভাষা উপেক্ষা করা অসম্ভব।

যেহেতু কাজটি আমিই শুরু করি সেহেতু ঝুঁকি নিয়ে আবারো বাঘের মতো হুংকার দিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেলাম।

ভাগ্য ভালই বলতে হয়, গণপিটুনি নামক এই চমৎকার খেলা থেকে পাবলিক হালকা ছুটে গিয়ে কেন জানি আমার কথা শুনার জন্য এক মুহুর্তের জন্য থেমে গেলো।

এ দৃশ্য না দেখলে বুঝানো সম্ভব নয়। পাবলিকের চেহারা দেখে মনে হচ্ছিল সবাই নানাবয়েসি নেশাখোর। মনে হচ্ছিল, নেশা থেকে কিঞ্চিত অবসর নিয়ে চোখ তুলে তাকাচ্ছে মাত্র।

আমি হাঁক দিয়ে বললাম; এই ছেলে কী বলতে চায় শুনুন!

সাথে সাথে সবাই বলে উঠলো, বল শালারপুত কী বলবি!

ছেলেটি কোনমতে উঠে বসে, তারপর দম নিয়ে বলে, আমি রিকশাওয়ালা!

হুজুর ভাড়া কম দিয়ে যাইতে লাগছিল, বাধা দিলে উনি মারতে মারতে এদিকে লইয়া আসে।

পাবলিক কিছুটা সন্তুষ্ট হইয়া প্রশ্ন করে, তারপর?

রিকশাওয়ালা বলে, আমিও দু'চারডা দিছি। দিতে গিইয়া এ অবস্থা বাবা! বলেই কাঁদতে শুরু করে যুবকটি।

জনতার বিচারে এবার হুজুরের পালা।

সবাই মাথা ঘুরিয়ে দেখে কোথাও হুজুর নাই!

আমার সাত পুরুষের ভাগ্য যুবটির রিকশাটি তখনো অক্ষত অবস্থায় ছিল।

আমি তখন বেকার মানুষ, তবুও পকেটে হাত দিয়ে যা আছে সবটুকু দিয়ে জটলা থেকে বেরিয়ে আসছিলাম।

দেখলাম চারপাশ থেকে পাবলিক যুবকটির দিকে টাকা ছুড়ে মারছে। সে এক অদ্ভুত দৃশ্য! অনেকটা পথেঘাটে খেলা দেখানো ম্যাজিসিয়ানদের খেলাশেষে যেভাবে পাবলিক টাকা ছুড়ে দেয়।

বাঙালি এক অদ্ভুত জাতি! একই মায়ের পেটে সাদা-কালো, বাদামি নানাজাতের সন্তান জন্ম নেয়, যা পৃথিবির অন্যকোন জাতির মায়েরা পারে বলে আমার মনে হয় না।

সেদিনের সেই ঘটনা আজো আমাকে অনুতপ্ত করে। লজ্জায় মাথা হেট হয়ে আসে।

সেদিন কি আমি নেশাগ্রস্থ ছিলাম?
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×