শনিবার সকালে এই পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে গোয়েন্দা পুলিশ বলেছে, দুপুরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গ্রেপ্তার পাঁচ ছাত্রের কাছে চাপাতি ও ছুরি পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল বিন নাইম (২২), মাকসুদুল হাসান (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাসির ইমতিয়াজ (২২)।
তারা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়েন। খিলগাঁও, কাকরাইল, বারিধারা ও পান্থপথে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা।
ফয়সালের বাসা ঢাকার মাতুয়াইলে, মাকসুদ থাকেন কেরানীগঞ্জে। রোমানের বাড়ি ঝিনাইদহে, নাঈমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং নাসিরের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।
আরো জানা যায় এক থেকে দের মাস আগে রাজিবকে হত্যার পরিকল্পনা হয়! তবে মেটিভ সম্পরকে এখনো পুরা নিশ্চিত নয়!
তবে বিতরকিত লেখালেখির জন্যই তাকে হত্যার পরিক্লপ্না করা হয় শিবির সমর্থক এক বড় ভাইএর নির্দেশে।
সুত্র ঃ টিভি চ্যান্যেল ও বিডনিউজ২৪ডটকম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

