somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের গল্প (পূর্বে প্রকাশিত)

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্নোক্ত কাহিনীটি আরবী সংবাদ পত্র থেকে সংগৃহীত এক ব্যাক্তির জীবনের গল্প, উনি এটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান, যেন কেউ তার মত ভুল না করে। উনি তার নাম প্রকাশ করতে চাননি। তিনি শুধু মানুষের জন্য সে শক্তিশালী উদাহরণ হতে চেয়েছেন। উনার জবানীতেই নিচের ঘটনা পড়ুনঃ

কলেজে পড়ার সময় আমার অনেক বন্ধু-বান্ধব ছিল, অনেক মেয়েদের সাথেও আমার সম্পর্ক ছিল। তাদের মধ্যে একটি মেয়ের সাথে আমি অনৈতিক সম্পর্ক গড়ে তুলি, আর এভাবে ফুর্তি করেই আমার সময় কাটছিল যতক্ষণ পর্যন্ত আমি জানতে পারি, আমাদের এরূপ মেলা-মেশার ফল স্বরূপ মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে। যখন এ ব্যাপারটি তার পরিবারের কাছে প্রকাশ পায়, মেয়েটির ভাই তখন আমাকে আক্রমণ করতে আসে। আমি তাকে বলি, “ আমি এই মেয়েটিকে চিনিইনা, সন্তান সম্ভবা হওয়ার কারন অন্য কোথাও খোঁজ কর”। আমি সেখান থেকে সরে আসি এবং ব্যাপারটি পুরোপুরি ভুলে যায়।
যেহেতু এ ব্যাপারে তাদের কাছে প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিলনা, তারা আর আমাকে বিরক্ত করেনি এবং আমিও ব্যাপারটি মাথা থেকে ঝেড়ে ফেলি।



কয়েক বছর পরের কথা। আমি আমার বাড়ীতে প্রবেশ করে দেখতে পাই আমার মা অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি তার চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করি, কিন্তু চেতনা ফিরে পাওয়ার সাথে সাথে সে কান্না করে আবার অচেতন হয়ে যায়।
তিন বার এভাবে চেষ্টা করি এবং তাকে জিজ্ঞাসা করি, “মা তোমার কি হয়েছে?”

সে “ তোমার বোন” বলে চিৎকার করে উঠে, আবার বলে “ তোমার বোন পাশের বাড়ীর ছেলের দ্বারা গর্ভবতী হয়েছে”



এরপর আমি প্রতিবেশী ছেলেটির কাছে যায় এবং তাকে মারতে উদ্যত হৈ, হঠাৎ সে এমন একটি কথা বলে, যা আমার বুকে তীরের মত বিঁধে।

আপনারা কি ভাবতে পারেন, সে কি বলেছে?

সে একই কথা বলেছে, যা আমি কয়েক বছর আগে কলেজের সেই মেয়েটি যার সাথে আমার সম্পর্ক ছিল, তার ভাই কে বলেছিলাম !
সে বলল, আমি জানিনা কার দ্বারা তোমার বোন গর্ভবতী হয়েছে, এটি তোমার বোন কে ই জিজ্ঞাসা কর।

সেখানেই শেষ, এ ঘটনার পর আমি ভয়ংকর মানসিক অবস্থার মধ্য দিয়ে যায়।

সময় চলে যায়, আমি বিয়ে করার সিদ্ধান্ত নেই। বাগদান এবং আকদ এর পরে আমরা বিয়ের প্রস্তুতি নেই । বিয়ের দিন আমার জন্য আরো চমক অপেক্ষা করছিল । আমার স্ত্রী আমাকে জানায়, বিয়ের পূর্বে তার অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক ছিল, সে আমাকে বলে, “ আমাকে আশ্রয় দাও, আল্লাহ তোমাকে বিচার দিবসে আশ্রয় দেবেন”।

আমি তখন বলে উঠি, আল্লাহ যথেষ্ট হয়েছে, আমি এর বেশী আর কোনো শাস্তি বইতে পারছিনা ।

আমি আমার গৌরব কে চাপা দিয়ে, আমার স্ত্রীকে গ্রহণ করি। তার সাথে অনেক বছর সংসার করি। আল্লাহ আমাদের চাঁদের মত সুন্দর ফুট ফুটে একটি কণ্যা সন্তান দিয়েছেন

সে যখন ৬ বছরে পদার্পন করল, সে বাহির থেকে দ্রুত দৌড়ে ভেতরে প্রবেশ করে !


আমার হৃদস্পন্দন দ্রুততর হয়, আমি জানতে চেষ্টা করি, আমার আদরের মেয়ের কি হয়েছে।

তখন সে আমাদের বলে, বাড়ির দারোয়ান তাকে ধর্ষন করেছে।



প্রিয় পাঠক, যে মেয়েটিকে ( কলেজ বান্ধবী) দিয়ে এ কাহিনী শুরু তার একটি ভাই ছিল, যে তারজন্য কেঁদেছে।

সে জন্য আল্লাহ আমার বোনকেও একই অবস্থায় নিপতিত করলেন, আর আমি তার জন্য কাঁদলাম।

একদিন ঐ মেয়েটি তার স্বামীকে নিয়ে জীবন শুরু করবেন, সে জন্য আল্লাহ আমাকে আমার স্ত্রী দিয়ে পরীক্ষা করলেন।

এবং তার একজন পিতা ছিল, যার হৃদয় তার জন্য ভেঙ্গে গিয়েছিল, সুতরাং আল্লাহ আমাকে আমার কণ্যা দিয়ে আমাকে শাস্তি দিলেন।
“ আমলের ধরনের উপরেই পুরস্কার নির্ভর করে”

আমার ঐ বান্ধবীর সাথে যে ব্যবহার আমি করেছিলাম তার জন্য আমি কখনো বাস্তবিক তওবা করিনি, সে কারনেই আল্লাহ আমার নিকটজন ও প্রিয়জন দিয়ে আমাকে পরীক্ষা করলেন এবং শাস্তি দিলেন

“ হে আমাদের রব আমাদের গোপন ও প্রকাশ্য সকল পাপ সমূহ মার্জনা করুন” আমীন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×