somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মর্মস্পর্শী কাহিনী

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মহিলা প্রতিদিন রুটি বানাত তার পরিবারের সদস্যদের জন্য, তার মধ্য থেকে একটি উদ্বৃত্ত রুটি ক্ষুধার্ত পথিকের জন্য জানালার উপর রেখে দিত, যার ইচ্ছা হয় সেখান থেকে নিয়ে যাবে। প্রত্যেক দিন একজন কুঁজো ব্যাক্তি এসে তা নিয়ে যেত। কোনোরকম কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে, চলে যাওয়ার সময় সে বিড় বিড় করে নিম্নোক্ত কথা গুলি বলত, “ তুমি যা কিছু খারাপ কর তা তোমার সাথেই থেকে যায়, আর যা কিছু ভালো কর, তা তোমার কাছেই ফিরে আসে।” দিনের পর দিন এভাবেই চলছিল। প্রতি দিন কুঁজো ব্যাক্তিটি আসে আর যাওয়ার সময় বলতে বলতে যায়, “ তুমি যা কিছু খারাপ কর তা তোমার সাথেই থেকে যায়, আর যা কিছু ভালো কর, তা তোমার কাছেই ফিরে আসে।” মহিলাটি বিরক্ত বোধ করে । সে নিজের মনে বলতে থাকে, “ এত টুকুও কৃতজ্ঞতা বোধ নেই !” ...

“প্রতিদিন কুঁজোটি একই গান গায় ! সে কি বোঝাতে চায়???” একদিন মরিয়া হয়ে সিদ্ধান্ত নিল যে তাকে সে দূরে সরিয়ে দেবে। “আমি তার থেকে মুক্ত হব” সে বলল। সে কুঁজোর জন্য তৈরী করা রুটিতে বিষ মিশিয়ে রাখল! সে যে মুহুর্তে রুটিটি জানালার উপর রাখবে, তার হাত কেঁপে উঠল। “এটা আমি কি করছি?” সে তৎক্ষণাৎ বলল এবং রুটিটি আগেনে নিক্ষেপ করল। আরো একটি রুটি তৈরী করে সে আবার জানালার উপর রেখে দিল। যথারীতি , কুজো ব্যাক্তি এল এবং রুটিটি নিয়ে বিড় বিড় করে একই কথা বলল, “ তুমি যা কিছু খারাপ কর তা তোমার সাথেই থেকে যায়, আর যা কিছু ভালো কর, তা তোমার কাছেই ফিরে আসে।” বলতে বলতে তার পথে রওনা হলো । সৌভাগ্যক্রমে জানল না যে, মহিলাটির অন্তরে কিসের যুদ্ধ চলছে।

প্রতিদিন মহিলাটি জানালার উপর যখন রুটিটি রাখে, তখন সে তার সন্তানের জন্য প্রার্থনা করে, যে ভাগ্যান্বেষনে দূরদেশে ভ্রমণে গিয়েছে। অনেক মাস হয়ে গেছে, সে তার কোনো সংবাদ জানেনা। সে তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করে। সে দিন সন্ধ্যায়, কে যেন বাড়ীর দরজায় টোকা দেয়, দরজা খুলে সে চমকিত হয়ে তার সন্তান কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। তার ছেলে রোগা ও পাতলা হয়ে গেছে । তার পোশাক ছিন্ন ও মলিন। সে ছিল চরম ক্ষুধার্ত এবং অনেকদিন ধরে অনাহারী। সে মা কে দেখে বলল, “মা এটা একটা অলৌকিক ঘটনা যে আমি এখনো বেঁচে আছি।” আমি যখন বাড়ী থেকে প্রায় এক মাইল দূরে, তখন এতটাই ক্ষুধার্ত ছিলাম যে, পথের উপর লুটিয়ে পড়ি। আমি হয়ত মরেই যেতাম, তারপর একজন কুঁজো ব্যক্তিকে রাস্তা দিয়ে যেতে দেখি । আমি তার কাছে এক লোকমা খাবার চাই, কিন্তু সে যথেষ্ট দয়ালু ছিল যে আমাকে পুরো একটা রুটিই দিয়ে দেয়। সে যখন রুটিটি দেয়, তখন বলছিল, এই একটি রুটিই আমি প্রতিদিন খাই , কিন্তু আজ এটি তোমাকে দেব, কারন আজ তোমার প্রয়োজন আমার চেয়ে বেশী!” মা এ সকল ঘটনা শোনার সাথে সাথে মুখ বিবর্ণ হয়ে যায়।

সে (মহিলা) তার বিধ্বস্ত শরীর কে দরজার সাথে হেলান দিয়ে পতনের হাত থেকে রক্ষা করে, তার সকালে বিশ মেশানো রুড়ির কথা টি মনে পড়ে। সে যদী রুটিটি আগুনে না পুড়িয়ে দিত, তা আজ তার সন্তান খেত এবং তার জীবন হারানোর কারণ হতে পারত। তখন সে কুঁজো লোকটির বিড় বিড় করে বলা কথাটির মূল্য বুঝতে পারলঃ
“ তুমি যা কিছু খারাপ কর তা তোমার সাথেই থেকে যায়, আর যা কিছু ভালো কর, তা তোমার কাছেই ফিরে আসে।”

শিক্ষণীয় বিষয়ঃ ভালো কাজ করতেই থাক, কখনো বন্ধ করোনা, যদিও তৎক্ষণাৎ তার কোনো পুরস্কার না মেলে।
সংগৃহীত এবং ইংরেজী থেকে অনূদিত।

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×