somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন থেকে নেয়া- রিযিকের মালিক আল্লাহ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ বছর বয়সী অধিকাংশ যুবকের মত আমিও বিয়ে করার জন্য উদ্গ্রীব ছিলাম, যদিও আমার পকেটে দুটি কানাকড়িও ছিলোনা। আমার জন্য তখন খুবই কঠিন সময় যাচ্ছিল।

আমাদের বিয়ের প্রায় ছয় বছর গত হয়েছে। মাশাল্লাহ আমার স্ত্রী একটি খুবই বিত্তশালী পরিবার থেকে এসেছে, কিন্তু আমার অবস্থা সেরকম নয়।

আমার এই অবস্থার ব্যাপারে আমার স্ত্রী সম্যক আবহিত ছিল এবং বুঝত, তারপরেও সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আলাহামদুলিল্লাহ, ৫০০ পাউন্ডের খরচায় আমাদের বিয়ে হয় পূর্ব লন্ডনে। আমার শ্বসুর পক্ষের লোকেরা এ বিয়ে বয়কট করে, কারণ তারা তাদের ছোট্ট রাজকন্যার বিয়েতে যে মিলিয়ন ডলার শো এর স্বপ্ন দেখেছিলেন, এটা মোটেই তেমন ছিলোনা।

যাইহোক আমরা আমার পিতা-মাতার বাসস্থানে ফিরে এলাম, যেখানে আমরা পরবর্তি দুই বছর ছিলাম। আমি আগেই বলেছি আমার সঞ্চয় বলতে তেমন কিছু ছিলোনা, যার কারণে আমি একটি বিছানা কিনতে পারিনি। কিন্তু আমি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমার পিতা –মাতার কাছে থেকে কোনও রকম সাহায্য নেবনা।

আমার ভাই এর একটি পরিত্যক্ত ব্যাবহৃত তোষক ছিল, আমরা সিদ্ধান্ত নিলাম, এর উপরই শয়ন করব, এমন কোনো রাত্রী গত হয়নি যখন তোষোকের স্প্রিং আমার পিঠে ব্যাথা দিতনা।

বিয়ের কিছুদিন পরেই আমার স্ত্রী অন্তস্বত্বা হয়ে পরে, সেই নয় মাস তার জন্য খুবই কঠিন ছিলো যেহেতু তোষকটি আরামদায়ক ছিলোনা। সে কখনোই অনুযোগ করেনি, কিন্তু আমি বুঝতাম, যদি এটা আমাকে ব্যাথা দেই তো ওকে মেরে ফেলছে। আমার মনে আছে ডেলিভারীর নিকটবর্তী সময়ে আমাদের পিঠের ব্যাথার জন্য আমরা কেউই ঘুমুতে পারতামনা, সে তখন বলত, “ইনশাআল্লাহ রুমাইসার জন্মের পর আমাদের এ অবস্থার পরিবর্তন হবে, সে এবং তার ভাই- বোনেরা তাদের রিযিক নিয়েই পৃথিবীতে আসবে।

আমার সুর্যমুখী রুমাইসার জন্ম হলো, এবং এর পরই আমার ভাগ্য রাতারাতি বদলে যেতে লাগলো। আমার ব্যবসা খুব ভালো চলছিল, আমি একটি বিছানা কিনলাম এবং তারপর আমার হাতে যথেষ্ট পরিমাণ টাকা হলো এবং অবশেষে আমরা নিজেদের জন্য আলাদা বাসা নিলাম।

এক বছর পর হাফসার জন্ম হলো। তার জন্মের আগে আমি নতুন আর একটি ব্যাবসা শুরু করি, সেটাও খুব ভালো চলছিল।

এর দুই বছর পর ইবরাহীমের জন্ম হলো সে ও তার রিযিক হিসাবে তৃতীয় একটি ব্যাবসা সাথে নিয়ে এলো।

আমি কেন এ গল্পটি বললাম?

অনেক সময় মানুষ ভুলে যায়, আল্লাহই রিযিক দাতা এবং তার ভান্ডার অফুরন্ত, আমাদের শুধু তার কাছে চাইতে হবে। আমি আল্লাহর রহমত স্বরূপ শিশুদের কথাও বলতে চেয়েছি, আমার যদি প্রতি নয় মাস অন্তর চারটি সন্তান হতো ! শিশুরা অবিশ্বাস্য আশীর্বাদ, আপনার অবস্থা যাই হোকনা কেন, তারা তাদের রিযিক নিয়েই পৃথিবীতে আসে। সুতরাং চিন্তা কিসের? তাদের শুধু আসতে দিন।

পরিশেষে ধার্মিক স্বামী- স্ত্রীকে বিয়ে করা এক পৃথিবী সমান পার্থক্য গড়ে, আমার স্ত্রী ১০টি বিছানার কারখানা দিতে পারত, কিন্তু সে তার পিতা-মাতার উপর নির্ভর্শীল হতে চায়নি এবং সে তার অবস্থার উপরে ধৈর্য ধারণ করেছিল। সুতরাং এমন কাউকে বিয়ে করুন, যে আল্লাহকে ভালোবাসে, ফলস্রুতিতে আল্লাহ তাকে ভালোবাসবেন।

পবিত্র কুরানের নিম্নের আয়াতটির দিক খেয়াল করুন এবং গভীর ভাবে ভাবুনঃ

এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।

[সুরা তালাকঃ আয়াতঃ৩]

সৌজন্যেঃ আবু রুমাইসা। [ ইংরেজী থেকে অনুদিত]

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×