শুধু আজকেই কেন?
আমি আমার "মা"কে প্রতিদিনই ভালবাসি। ভুলকরেও কখনও চাইনা তাকে কষ্ট দিতে! অন্যদের মা কিরকম হয় তা আমার সঠিক জানা নাই, কিন্তু আমার কাছে আমার আম্মু দুনিয়ার সবথেকে দামি এবং সবথেকে ভাল "মা"দের মধ্যে অন্যতম একজন।
কেনই বা হবেনা? আদর ভালবাসা, ছেলের দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা, ছেলের খারাপ সময়ে ছেলের পাশে থেকে উৎসাহ দেওয়াসহ আরও কতকি!
আম্মু আমার নিজের নাম ধরে কখনও ডাকে? আসলে ভুলেই গেছি ডাকে কিনা। অনেক আগে থেকেই তার দেওয়া ভালবাসার নামে ডাকে আমাকে সবসময়( আব্বু,আব্বাজী,বাপ.....)।
নানু বাসায় গেলে মাঝে মাঝে আম্মুর ডাকে নানু আর আমি ২জনই জোবাব দিই ফেলি
আসলেই যাদের মা নেই অথবা মায়ের কাছে থেকে অনেক দুরে থাকে তারাই জানে মা কি জিনিষ!
আসলেই আম্মুকে ছাড়া আমার জীবণ কখনও কল্পনাও করতে পারিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



