ইন্টারনেট ব্রডব্যান্ডের সংজ্ঞা পরিবর্তন করে ন্যূনতম গতি ১ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। যাতে সেবা প্রতিষ্ঠানগুলো গ্রাহকপর্যায়ে নিম্নগতির সংযোগ প্রদান করতে না পারে তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নারী আসনের সংসদ সদস্য অপু উকিলের প্রশ্নের জবাবে সাহারা খাতুন এ তথ্য জানান।
মন্ত্রী সাহারা খাতুন জানান, ইন্টারনেটের গতি বাড়াতে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে থ্রিজি ও ওয়াইম্যাক্স লাইসেন্স প্রদান করা হয়েছে।
মোবাইলের সঙ্গে পাল্লা দিয়ে টেলিফোন সেবা আরও উন্নত ও আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিরোধী দলীয় সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান। টেলিফোন ও ইন্টারনেটের চার্জ হ্রাস এবং নতুন সার্ভিস চালু করা হয়েছে বলেও তিনি জানান।
কিছুদিন আগেও আইন করা হয়েছিল, কিন্তু কই কি হল । আমি ব্রডব্যান্ডে 200kb/s স্পীড ব্যবহার করি।তাতেই মাস শেষে গুনে গুনে ৫০০ টকা দিতে হয়। এখন যদি ন্যূনতম গতি ১ এমবিপিএস করে তাইলে আমাকে ২২০০ টাকা দিতে হবে। এত টাকা কই পাব? স্পীড বাড়াবে তাতে আমি খুশি, কিন্তু সরকার যদি ইন্টারনেটের রেট টা কমিয়ে দেয় তাহলে আমার মত সাধারন মানুষ খুব উপকৃত হবে। । । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



