সাকিবের পর আইপিএলের দরজা খুলতে যাচ্ছে তামিম ইকবালের
২৫ শে মার্চ, ২০১২ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেখান থেকে নেওয়া জেমস হোপসের চোট সম্ভবত আইপিএলের দরজা খুলে দিতে চলেছে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের। সব কিছু ঠিকঠাক চললে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সহারা পুণে ওয়ারিয়র্সে ঢুকে পড়তে চলেছেন তিনি। সেক্ষেত্রে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হবেন দু’জন। কেকেআরের সাকিব-আল-হাসান এবং পুণে-র তামিম। হোপসকে দিল্লি থেকে এ বারই কিনেছিল পুণে। ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস ছাড়া বিদেশি ক্রিকেটার হিসাবে একমাত্র হোপসকেই নিয়েছিল সৌরভের দল। কিন্তু হোপসের হাঁটুর চোট এতটাই গুরুতর যে, গোটা আইপিএলেই নেই তিনি। হোপসকে পাওয়া যাবে না বুঝে তামিমের সঙ্গে যোগাযোগ করেন পুণে কর্তারা। হালফিলে যিনি ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছেন এশিয়া কাপে। পর পর চারটে হাফসেঞ্চুরি-সহ টুর্নামেন্টে তামিমের মোট রান ২৫৩। গড় ৬৩.২৫। আগামী কয়েক দিনের মধ্যেই সইসাবুদ হয়ে যাওয়ার কথা। পুণে-র এক কর্তা বলছিলেন, “তামিমের সঙ্গে কথা হয়েছে আমাদের। তবে যেহেতু ও হোপসের বদলি হিসেবে আসছে, তাই ওকে নেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।” এ দিকে, আইপিএল ফাইভের জন্য এ দিন নতুন লোগো প্রকাশ করল কিংস ইলেভেন পঞ্জাব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন