somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার মানি কিন্তু তালগাছটা আমার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখতে বসলাম অনেক দিন পর। এ মহান মাসে প্রথমেই শ্রদ্ধাভরে শ্মরণ করছি সেইসব অকুতোভয় বীরসেনানীদের যাদের মহান আত্মত্যাগ আমাকে অধিকার দিয়েছে মায়ের ভাষায় লিখতে ও কথা বলতে। রাজনৈতিক কলাম/ব্লগ লেখাটা আমার আদৌ আগ্রহের বিষয় নই, কিন্তু আজকের লিখাটা কিছুটা হলেও রাজনৈতিক বিষয় কে স্পর্শ করে যেতে পারে। আসলে কোন রাজনৈতিক শক্তিকে সমর্থন বা বিরোধিতা করার উদ্দেশ্যে নই, একজন বস্ত্র প্রকৌশলী হিসেবে দেশের রাজনৈতিক নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থনীতি ও বস্ত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে প্রাসঙ্গিক ভাবে কিছু বিষয় আমার মনে ঘুরপাক খাচ্ছে। দেশের অর্থনীতির মেরুদণ্ড বস্ত্রখাত, কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতা কোথাই নিয়ে যাচ্ছে আমাদের? ইতোমধ্যেই বিপুল পরিমান অর্ডার হাতছাড়া হয়ে গেছে।রপ্তানির পরিমান কমে এসেছে শতকরা ৩ ভাগ। এখানেই শেষ নই, তৈরি পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠন বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে তৈরি পোশাক শিল্প তথা দেশের অর্থনীতির কি করুন পরিনতি হতে পারে সেটা সবাই আন্দাজ করতে পারি। এছাড়া গত এক মাসের ও বেশি সময় ধরে চলমান নজিরবিহীন নাশকতাই মহাসড়কে আক্রান্ত হয়েছে প্রাই সহস্রাধিক যানবহন।রেলপথ এমন কি নৌযান ও রেহাই পাই নি সন্ত্রাসের করাল গ্রাস থেকে। প্রান হারিয়েছে প্রাই ৭০ জন যার শতকরা ৮০ ভাগ ই সাধারন মানুষ। এটা কোন রাজনৈতিক চর্চা, কেন এই মধ্যযুগীয় বর্বরতা? আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা, আর নাশকতা দমনের নামে বিচার বহির্ভূত পন্থাই গুলি করে মানুষ হত্যা। কে পেট্রোল বোমা ছুড়ল আর কার ইঙ্গিতে বিচার বহির্ভূত হত্যা চালানো হলো সেটা বিবেচনা করা আমার কাজ না, আমার প্রস্ন হচ্ছে এই বর্বরতার শেষ কোথাই? আর কত নিরীহ মানুষের প্রান গেলে এ সহিংসতা থামবে? পরিস্থিতি উত্তরনের মত কোন পরিবেশ সৃষ্টির সামান্য পূর্বাভাস পর্যন্ত দেখি না। আরাফাত রহমান কোকোর মৃত্যর পর একজন মা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন ব্যাথাতুর বিএনপি চেয়ারপারসন কে সমবেদনা জানাতে, স্বাভাবিক ভাবেই মনে করেছিলাম উনার এই মহতী উদ্যোগে জাতি কিছুটা হলেও আশার আলো খুজে পাবে। দীর্ঘদিন পর দেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান এর পাশাপাশি অবস্থানের ফলে হয়ত সঙ্কট সমাধানের কোন পথ তৈরি হবে।কিন্তু সেই সম্ভবনাকে অঙ্কুরেই হত্যা করা হল বিএনপি চেয়ারপারছনের কার্যালয়ের প্রবেশমুখে। পুলিশের নিয়ে আসা তালা এবার লাগিয়ে দিল কার্যালয়য়ের কর্মকর্তারা। অপমান আর গ্লানি নিয়ে ফিরে আসতে হল মাননীয় প্রধান্মন্ত্রীকে। বাহ!!! কি রকম মধ্যযুগীয় সৌজন্যবোধের দৃষ্টান্ত । তারপরও ভেবেছিলাম হয়ত নতুন কিছু ঘটতে পারে দেশের রাজনীতিতে। শোকাতুর বিএনপি চেয়ারপারসন আর সমব্যাথী মাননীয় প্রধানমন্ত্রী এই দুই মিলিয়ে লাশের মিছিল হয়ত কিছুটা থামবে।কিন্তু ২/৩ দিনের মধ্যে নাটক অন্যদিকে মোড় নিলো।রাজধানীর একটি অভিজাত এলাকাই আমার আফিস হওয়াই হটাত করেই লক্ষ করলাম আমার মোবাইল এর নেটওয়ার্ক বার শুন্য।আমার সমস্যাটার কথা আমি বললাম অন্য কারো পানি বা বিদ্যুৎ সংযোগের সমস্যা হয়েছে কিনা সেটা আমার আলচোনার বিষয় নই। আমার একটা প্রশ্নের উত্তর সত্যিই খুজে পাচ্ছি না, আমার নাগরিক অধিকার হরন করল কে? আমার বাবা, মা কেন সারাদিন আমার মোবাইল বন্ধ পেয়ে উৎকণ্ঠার মধ্যে সময় কাটাবে? গণতন্ত্র পুনঃরুদ্ধার এবং গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এই দুটি বিষয়কে কি কোনভাবেই সমসুত্রে গাথা যাই না? দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের ধারক বাংলাদেশ আওয়ামীলীগ ১৫৩ আসনে সাধারন মানুষের ভোটাধিকার ছাড়া ক্ষমতাই এসে সেই গনতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে বদ্ধপরিকর অপরদিকে জাতীয়তাবাদী চেতনার ধারক ও বাহক বিএনপি গণতন্ত্র পুনঃরুদ্ধারের নামে নিরীহ মানুষকে পুড়িয়ে মারার নষ্ট রাজনীতিতে ব্যাস্ত। যদিও পেট্রোল বোমা কে ছুড়ছে এ ব্যাপারে বিএনপির পক্ষথেকে দ্বিমত পোষণ করা হয়েছে তবে বিতর্কিত এক রাজনৈতিক শক্তিকে নিয়ে জোট গঠন করা বিএনপি এর দায় এড়িয়ে যেতে পারে না। ঠিক তেমনিভাবে বিশ দলকে এককভাবে দোষারোপ করেও নাশকতা থামাতে সরকারের অপারগতার দায় সরকার এড়িয়ে যেতে পারে না। সাধারন মানুষ হিসাবে আমরা এই গণতন্ত্র চাই না যেখানে মানুষের পোড়া মাংশের গন্ধে পরিবেশ ভারি হয়ে ওঠে, যেখানে বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্ছিত হয়ে নির্বিচারে মানুষকে গুলি খেয়ে জীবন দিতে হয়।
আসলে আমার মনে হয় গণতন্ত্র রক্ষা বা গণতন্ত্র পুনঃরুদ্ধার নই, যেকোন উপায়ে ক্ষমতা কুক্ষিগত করা বা ক্ষমতা ধরে রাখাই এইসব গণতন্ত্রবাদীদের মূল উদ্দেশ্য হয়ে দারিয়েছে। আর এইজন্য যদি দেশের অর্ধেক মানুষকেও পুড়িয়ে অথবা গুলি করে হত্যা করতে হয় তাতেও কিছু আসে যাই না। একটা প্রবাদ বাক্য প্রায়শ শুনে থাকি, যেটার সাথে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের এক অদ্ভুত মিল লক্ষ করছি। আসলে গণতন্ত্র থাকুক আর না থাকুক, মানুষ থাকুক আর না থাকুক ক্ষমতা আমার চাই, ঠিক যেন “বিচার মানি কিন্তু তালগাছটা আমার” এরকম।

কল্পনা প্রসূত লেখা, রাজনৈতিকভাবে বিবেচনা না করার জন্য ধন্যবাদ।

প্রকৌশলী মোঃ তৌহিদুল কবির
E-mail: [email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×