somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট, ফুটবল এবং দেশত্ববোধ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর মাস সপ্তাহের হিসাব পেছনে ফেলে আর মাত্র কয়েকটা দিন।১৪ তারিখ থেকে মূল আসরের পর্দা উঠলেও আমার কাছে বিশ্বকাপ প্রকৃতঅর্থে শুরু হবে ১৮ই ফেব্রুয়ারি থেকে। হ্যা ওইদিন মাঠে নামবে মাশরাফি, সাকিব, মুশিরা। শুরুটা সেই কেনিয়া কে হারিয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়ার মাধ্যমে। আকরাম, নান্নু, বুলবুল রা যে পথে হাঁটতে শিখিয়েছিল সেই পথ আমাদের কাছে আজ অনেক পরিচিত। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০টি ক্রিকেট খেলুড়ে দেশের একটি বাংলাদেশ। একমাত্র ক্রিকেট ই জাতি হিসেবে আমাদেরকে আন্তর্জাতিক ভাবে অন্য এক সন্মানের আসনে নিয়ে গেছে। গত ১৫ বছরের হিসাব মিলাতে গেলে প্রাপ্তি অপ্রাপ্তির তালিকাটা বেশ দীর্ঘ। ১৯৯৯ এ পাকিস্থান বধ, ২০০৫ এর কার্ডিফ মহাকাব্য, ২০০৭ এ ভারত ও দঃ আফ্রিকা বধ, ২০১১ সালে ইংল্যান্ড বধ আর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর পরাক্রমশালী নিউজিল্যান্ড কে হারানো অভ্যাসে পরিনত হওয়া সবই আজ স্মৃতির পাতাই অমলিন।যে দেশগুলোর নাম বলেছি এদের প্রত্তেকের ক্রিকেটীয় ঐতিহ্য বাংলাদেশের জন্মেরও অনেক আগের। সুখস্মৃতির পাশাপাশি কিছু হতাশা আর কিছু অপ্রাপ্তি যেটা কখনই ভুলতে পারা সম্ভব না। এর মধ্যে ২০১২ এর এশিয়া কাপের ফাইনাল। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে হাজারো ক্রিকেট ভক্ত।অপ্রাপ্তি গুলোকে বড় করে দেখা নই আমার আলচনার মূল উদ্দেশ্য দেশত্ববোধ। রাজনৈতিক রোষানল, হানাহানি সবকিছু ছাপিয়ে কখনো কখনো ক্রিকেট হয়ে উঠেছে বাঙ্গালির এক সাধারণ উৎসবের উপলক্ষ।কখনো আবার ১৬ কোটি মানুষ একসাথে কেঁদেছে এই ক্রিকেটের জন্য। ২০১২ এর এশিয়া কাপের ফাইনালে ২ রানের পরাজয় এর এক উজ্জ্বল নমুনা। কে আওয়ামীলীগ, কে বিএনপি বা কে জাতীয়পার্টি সব পরিচয় ভুলে চোখের জলে মেনে নিতে হয়ছিল পরাজয়। সেদিন পাকিস্থান এশিয়াকাপ চ্যাম্পিয়ন হলেও হারেনি বাংলাদেশ। এদিকে নজিরবিহীন রাজনৈতিক সহিংসতার মধ্যে ঠিক একই রকম এক কান্নার উপলক্ষ তৈরি হয়েছিল গতকাল। না এবার আর সাকিব, তামিম মুশিরা না এবার ১৬ কোটি বাঙ্গালিকে কাঁদাল মামুনুল, এমিলি, নাসিররা। আসলে প্রতিপক্ষের শক্তির কাছে হেরে যাওয়া মেনে নেয়া যায় কিন্তু ভাগ্যের কাছে বারবার হেরে যাওয়াটা মেনে নেয়া সত্যি খুব বেদনার। ফাইনাল ম্যাচে ২ রানে হেরে যাওয়া বা ৯২ তম মিনিটে গোল খেয়ে হেরে যাওয়া আসলে প্রতিপক্ষের কাছে নয় নিয়তির অমোঘ লিখন ছাড়া আর কিছুই নই। আমার প্রস্নটা একটু অন্যখানে। ক্রিকেট কিংবা ফুটবল মাঠে যদি আমরা সকল রাজনৈতিক পরিচয় ভুলে এক হতে পারি দেশের বৃহত্তর সাথে কেন আমরা একহতে পারি না। আমার দেশ মা যে কেদে মরে, কেন পারি না ১৬ কোটি বাঙ্গালী একহয়ে মায়ের কান্না থামাতে? আমার মনে হয় আমাদের ভেতরে যে সুন্দর মানুষগুলো আছে সেগুলো ঘুমন্ত। ক্ষেত্রবিশেষ জাগ্রত হলেও বেশিরভাগ সময়ই ঘুমন্ত থাকে। যেদিন ১৬ কোটি বাঙ্গালীর ১৬ কোটি স্বত্বা জাগ্রত হবে, সব ভেদাভেদ ভুলে যার যার জাইগা থেকে দেশের কল্যানে সেদিন হয়ত সব হানাহানি থেমে যাবে। সেইদিনের অপেক্ষাই আর বাংলাদেশ ক্রিকেট দলের শুভকামনাই কবির সুরে সুর মিলিয়ে...
বসতি আবার উঠবে ভরে, আকাশ আলোয় উঠবে জ্বলে।
এক দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।

প্রকৌশলী মোঃ তৌহিদুল কবির
E-mail: [email protected]

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×