হাজার কোটি কিছুই না, শুধু শুধু চিল্লান কেন
দেশের মানুষ ভালই আছে গলা ছেড়ে গান গান।
দেশে কোন অভাব নাই তিন বেলা পান খেতে
তারপরও কেন গলাবাজি, থামিয়ে দেব বেতে।
চালের কেজি দশ টাকা আর ঘরে ঘরে চাকুরী
তারপরেও কেনরে ভাই মিছে বাড়াবাড়ি।
থলের বিড়াল বের হয়েছে সবার আছে জানা
ভোগাস কথা বললে পরে টেনে নেব থানা।
রাজপথটা আমার বাবার তোরা কেন নামিস
সত্যি কথা বলবি কেন আসলেই তো রাবিস।
আমরাতো সব ভালো মানুষ তুলসি পাতায় ধোয়া
দেশ গেলে তাও ক্ষমতা চাই প্রতিবেশীর দোয়া।
অনেক কথাই বলে দিলেন এবার একটু বসেন
মিথ্যাচার আর চাপাবাজি বাদ দিয়ে বাস্তবতায় আসেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


