হ্যাঁ,বলছিলাম মানবতা বিরোধীদের কথা।
ওদের দম্ভ দেখে মাঝে মাঝে আঁৎকে উঠি।
ভাবি এমন কেমন মানুষ হতে পারে
যারা মৃত্যুর ভয়েও সামান্য কাঁপেনা।
কেঁদে ওঠে না ক্ষমা ভিক্ষা চাঁয়না।
বারবার ভাবি আসলে এরা কি চাঁয়?
কি এক অজানা পুলক এদের চেহারায় প্রস্ফুটিত।
অস্ফুটভাবে কি যেনো বলতে চাঁয়!
কিন্তু ওদের মত মানবতা বিরোধীদের কণ্ঠ শুনতে বিদগুটে লাগে
স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বারবার চাঁওয়া ছিলো দেশ কলংকমুক্ত হোক।
পবিত্র হোক দেশমাতৃ
দিনে দিনে সে আশা পুরন হতে চললেও বাকী
রয়ে গেছে অনেক হিসেব।
দু'এক জনকে ঝুলিয়ে দিলেও বাকি রয়ে গেছে অনেকে।
এমনকি খোদ স্বাধীনতার পক্ষের দল আওয়ামীলীগেও রয়েছে
মানবতা বিরোধী।
আবার
সরকারের স্বচ্ছতার অভাবে যুদ্ধাপরাধী গ্রুপ প্রশ্ন ছুড়ে দেয়ার সুযোগ পাচ্ছে।
ক্ষমতায় থেকেও প্রশ্নবিদ্ধ বিচারিক কার্যক্রম সচেতন নাগরিকদের চিন্তার উদ্রেক করে।
তবে আর যাই হোক আমরা খুশী আর যাই হোক আমরা তো কলংঙ্ক মুক্ত হয়েছি।
শান্তি পেয়েছে শহিদের আত্মা!
বীরাঙ্গনা বোনেরা অন্তত একটু হলেও খুশী হয়েছে।
যাদের ফাঁসি রায় ঝুলে আছে আশা করব অতিসত্বর ঝুলিয়ে দেয়া হবে।
আর কিছু চাঁইনা
শুধু ফাঁসি চাঁই
চাই কলংকমুক্ত হতে।
তবে একটা কথা বারবার বলতে চাঁই
মানবতার বিচার করতে গিয়ে যাতে
কারো মানবাধিকার ভংগ না হয়।
আবার যেনো নতুন করে আমাদের কলংকমুক্ত হতে না হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




