somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নবিলাস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিংটোন টা একটানা বেজেই চলেছে। নাহ্ ! আজ কোন মতেই ফোন রিসিভ করা যাবে না। ড্রেসিং টেবিলের মাঝখানের ড্রয়ারটি তে খুব যত্ন করে তালা দিয়ে রেখে দিয়েছি মোবাইলটা। আর চাবিটা যে কোথায় ফেলে দিয়েছি জানি না।
কে এমন বিরামহীন কল দিচ্ছে তা জানার জন্য আজ আমার মোবাইলের স্ক্রীণে চোখ রাখার দরকার নেই। আজকের পর থেকে আমার সবকিছু মিথ্যে হয়ে যাবে। ভাবতেই বুকের ডান পাশে একটা কষ্টের তীক্ষ্ম ব্যথা ছুয়ে যাচ্ছে। এটা তো অনেক আগে থেকেই হওয়ার কথা ছিল। তারপরও আমরা একসাথে ছিলাম।তারপরও আমরা প্রতিদিন অভিনয় করে গেছি আমরা দুজন দুজনকে কত কেয়ার করি। আমরা দুজন দুজনকে কতটুকু চিনেছি বলতে পারো ? এতোদিন কাছে থেকেও মনে হয় আমি তোমাকে একটুও চিনতে পারি নি। আজকে যা হচ্ছে বা হতে যাচ্ছে এটাই আজ আমাকে তর্জনী দেখিয়ে পরিহাস করছে আমি এতো কাছাকাছি থেকেও তোমাকে চিনতে পারি নি। এই অনূভুতির কোন নাম নেই। এই অনুভূতি প্রকাশ করার নয়।
সম্পর্কের শুরুতে পই পই করে বলেছিলে "দেখো হিয়া, আমি তোমাকে একটুও ভালোবাসি না। আমি তোমাকে কখনই বিয়ে করতে পারবো না।"
এই বলে শক্ত করে আমাকে বুকে জড়িয়ে নিতে।কোন এক অজানা কারণে আমি তোমার সব কথায় বিশ্বাস করতাম। আমি জানতাম তুমি যা বল তাই সত্যি সত্যি করে বস। তারপরও তোমাকে আমি ভালোবাসতাম। আমার আর কোন অতীত ভবিষ্যত থাকতো না যখন তুমি আমার কাছে থাকতে। আমি কেবল বর্তমানে বসে সময় গুণতাম। তোমার সাথে কাটানো বর্তমানের প্রতিটা ক্ষণ আমি হিসেব করে খরচ করতাম। যেন তোমার আর আমার মাঝে ঐ সময়টাতে অন্যকারও অনধিকার প্রবেশ না ঘটে।
আমরা যখন কাছাকাছি থাকতাম তুমি যে শুধু তোমার আমার কথা বলতে তাই নয়। বলতে সেই সুন্দরী ললনাদের গল্প যারা কোন না কোন সময় তাদের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়ে তোমার মন জয় করেছিল। হিংসায় পুড়ে যেত ভিতরটা।কিন্তু তোমাকে বুঝতে দিতাম না একটুও। হাসিমুখে শুনতাম তোমার অবলীলায় বলে যাওয়া পুরনো কোন সুন্দরীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। ভেতরটা প্রতিবাদ করে বলে উঠত "কেন এসব কথা বলে আমাকে চূর্ণ করা? কেন আমি ই শুধু সেই একটি মেয়ে হতে পারি না যে তোমার মন জুড়ে থাকবে? কেন আমি পাশে থেকেও আমাকে এতো দূরে সরিয়ে রাখার তোমার আপ্রাণ প্রচেষ্টা?"
নাহ্ , বলা হয়নি এসব কথা কখনো মুখ ফুটে।
তবুও মনের গহীনে কোথাও আশা ছিল, হতে পারে আমি তোমার প্রথম ভালোলাগা মানুষটি নই। তবু মনে হয় যদি শেষ ভালোলাগা মানুষটি হতে পারি। জানি এটা ছিল আমার মতো মোটামুটি দেখতে সুন্দরীর জন্য বিলাসিতা মাত্র। আমি শত চেষ্টা করলেও তোমার মন ছুয়ে যেতে পারবো না। তুমি তো মাথার উপরে ছড়িয়ে থাকা ঐ বিশাল নীল আকাশ টার মতো। সবাই ভাবে তুমি যার কাছে আছো শুধুই তার , আসলে তুমি তো সবার মাঝেই ছড়িয়ে আছো।
আজ কতকিছু মনে পড়ে যাচ্ছে। অনেকগুলো বছর কিভাবে যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। যে ক্ষণটির জন্য আমার মন সবসময় ভয়ে কুকড়ে থাকতো সেটি আর কিছুক্ষণ পরই ঘটে যাবে। তুমি চলে যাচ্ছো আজ সবকিছু পিছনে ফেলে রেখে। সাথে আমাকেও ফেলে। আমি পারলাম না তোমায় ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে সারাজীবন তোমার পাশে থাকতে।

মোবাইলের রিংটোন বাজতে বাজতে সেই কখন চুপ হয়ে গেছে খেয়াল করিনি। অন্যকিছু বেজে চলেছে এখন। ভাবনার তার ছিড়ে খেয়াল করলাম রিংটোন নয়, দরজার কলিংবেল বেজে চলেছে অবিরাম।অনিচ্ছা স্বত্তেও দরজা খুলতে গেলাম।
আমি বিশ্বাস করতে পারলাম না আমার দরজায় এ আমি কাকে দেখতে পাচ্ছি। কিছু বলার আগেই ও বলে উঠলো, " কল করছি সেই কখন থেকেই । ধরছো না কেন? তোমার জন্য ফ্লাইট টা মিস হয়ে গেল।"
"তো আসলে কেন? ফিরে আসার তো দরকার ছিল না।"
" তা তো ঠিকই, আসার কি দরকার ছিল আমার! কল টা রিসিভ করলে বোধই আসতাম না। ভাবলাম যদি আবার কিছু করে বস তাই চলে আসতে হল।ফ্লাইট মিস হলে আবার তো ধরা যাবে।তোমার কিছু হলে তো অনেক বেশি কিছু মিস হয়ে যেতো।তাই আসলাম। কিন্তু ফিরে এসে যে কি হলো আর যেতে ইচ্ছে করছে না।"
আমি আর কিছু বলতে পারলাম না । দরজা খোলা অবস্থায়-ই লাফ দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। লাফটা মনে হয় একটু বেশী হয়ে গিয়েছিল। ও ব্যথায় ককিয়ে উঠলো। আমি আরো জোরে ওকে জড়িয়ে ধরলাম। ও আবারো ককিয়ে উঠলো।তবে এটা তো ওর সেই ভরাট পুরুষালী কন্ঠস্বর নয়। কেমন যেন মেয়েলী নেকু আওয়াজ।হঠাৎ ও আমাকে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল।
আর পাশ থেকে অন্য কেউ নয় মেঝ আপু চিৎকার করে উঠলো, "তুই আর কাল থেকে আমার সাথে ঘুমাবি না। আরেকটু হলেই নিশ্বাস বন্ধ হয়ে মরে যেতাম। আর ঘুমাবি না তুই আমার রুমে...................................।"

আমার রিয়েকশন বরং আপনারাই কল্পনা করে নেন। আমি আপাতত কাল থেকে কোথায় ঘুমাবো সেই চিন্তায় ব্যস্ত আছি।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×