somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ এবং কিছু অনাকাঙ্খিত প্রতিক্রিয়া

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতোগুলো মানুষ দিন নেই রাত নেই শাহবাগ চত্বরে বসে আছে,,,গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে কেউ কেউ,,,,,কেউ নাকি আবার গানও করছে অন্যদের স্বতস্ফূর্ত রাখার জন্য,,,,ওরে অকর্মণ্যের দল তোদের কি কোন কাজ নেই??
মিছেমিছি ক্লাস বাদ দিয়ে অফিসের কাজ বাদ দিয়ে ঘরে বসে হিন্দী সিরিয়াল না দেখে ভীড় জমিয়ে রাস্তায় জানজট বাধিয়ে উল্লাস করছিস !!! তোদের না হয় করার মত কাজের মত কাজ নেই,,, তাই বলে কি ঐ চার চাকার যান এ চড়া বিশিষ্ট ভদ্র লোকদেরও কাজে ব্যঘাত ঘটাবি ??? রাস্তা সরে দাড়া.. জানিস তো দেশের অর্থনীতির এরাই বাপ মা,,, দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে এরাই তো দেশকে সচল রেখেছে !!!!!!

আর কি করবি তোরা ওভাবে গলা ফাটিয়ে চেচিয়ে ?? শুধু গলার স্বর একটু ভাঙবে,,,, আর বেশি হলে হয়তো দুই একটা রগ ছিড়ে যেতে পারে। তোদের গলার স্বর কেবলই চত্বরের এ মাথা থেকে ওমাথা ঘুরতে থাকবে,,,, কিন্তু এতগুলো মানুষকে বোকা দর্শক বানিয়ে যারা বিচারের নামে নাট্যশালা খুলে বসেছে তাদের কান পর্যন্ত এ স্বর কখনই পৌছাবে না। কারণ এসব কথা শোনার জন্য যে বিবেকের দরকার সেটা তারা অনেক আগেই ঝালফ্রাই করে গিলে ফেলেছে। কেন তোরা বিবেকবান হয়ে শুধু শুধু নিজের কষ্ট বাড়াচ্ছিস !!!!
আর এসব কি করছিস ?? দুধের শিশুর হাতে ধরিয়ে দিয়েছিস "ফাসির দাবী" সম্বলিত প্ল্যাকার্ড !!! এতো অল্প বয়সে সে কোথায় দাবী করবে "বাবা আমায় বল এনে দাও", খুকি বলবে"মা আমার পুতুল চাই" ,,, সে জায়গায় তারা কিনা বলছে "রাজাকারের ফাসি চাই",,, কি ভয়ঙ্কর কথা !!!! তোরা দেখছি শিশুর মস্তিস্ক বিকৃতি ঘটিয়ে তারপর শান্ত হবি।

আর বলছিস এতো গুলো মানুষ নাকি নিজের বিবেকের তাড়নায় স্বতস্ফুর্ত ভাবে সমাবেশে যোগ দিচ্ছে। বলি এতোগুলো মানুষের একসাথে এমন ভীমরতি হল কিভাবে ?? নিশ্চয় টেবিলের নীচ থেকে চলছে গোপন লেনদেনের খেলা। নাহলে কিসের লোভে এতগুলো মানুষ রাস্তার ধুলোবালি গায়ে মেখে বসে থাকবে !! গুণীজনেরা যারা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সোফায় পা ঝুলিয়ে বসে টিভি দেখে দেখে পরিস্থিতি পর্যালোচনার গুরু দায়িত্ব স্ব ইচ্ছায় নিজের কাধে তুলে নিয়েছেন তাদের কেউ কেউ বেরও করে ফেলেছেন এতোগুলো মানুষের সমাগম হওয়ার কারণ। কর্তৃপক্ষ নাকি গোপনে এমন এক সার্টিফিকেট বিলি করছেন জণ সাধারণের মাঝে যা পরবর্তীতে বিভিন্ন সুবিধা প্রাপ্তির মাধ্যম হতে যাচ্ছে!!!! তাই রাজপথে আজ এতো মানুষ।!!!!

বন্ধুগণ ,, উপরের কথা গুলো হয়তো অনেকের হজম করতে কঠিন হবে। স্বীকার করছি,, বাংলাদেশের গুটি কয়েক সচেতন(!!!!) নাগরিক যখন এমন আলোচনায় ব্যস্ত অনাকাঙ্খিত অতিথি হয়ে সেখানে আমারও বদ হজম হয়ে গিয়েছিল।

শাহবাগের আন্দোলনে উপস্থিত থেকে ঐ বিশাল জনসমুদ্রে মিশে যেতে পেরে আমি ধন্য। যত মুখ তত মত হবে এটাই স্বাভাবিক। তবে কিছু স্ব ঘোষিত বিদ্বান ব্যক্তির মূর্খতা পূর্ণ মন্তব্যে আমি বিব্রত এবং কিছুটা ব্যথিত। তবুও শাহবাগ আমাকে টানে। বিবেকের তাড়নায় আমি শাহবাগে চলে আসি। আমার বিবেক আমাকে ছুটিয়ে এনে ঐ বিশাল জনসমুদ্রে ভাসিয়ে দেয়। আমার কন্ঠ আবার স্লোগান মুখর হয়ে ওঠে।
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার
রাজাকারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা
মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাই নাই"

সালাম জানাই সর্বস্তরের সেই মানুষদের যারা ক্লান্তিহীনভাবে শাহবাগে আসছেন এবং অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছায় রুখে দাড়িয়েছেন।
সালাম জানাই সেই শিশুদের যারা ছোট হলেও আন্দোলনে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে।
আর ধিক্কার জানাই তাদের যারা অলস ভাবে ঘরের কোণায় বসে কেবল পরের সমালোচনা করে মজা লুটে
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×