somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লকডাউনের প্রেম

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গেল ৫ তারিখ সরকারীভাবে লকডাউন ঘোষণা হলে রুমির উদ্যোক্তা মন তিক্ততায় ভরে ওঠে। গেল এ বছরও ঈদের মার্কেট টা ভেস্তে! পাড়ার এক এনজিও থেকে লোন নিয়ে গত বছরের ক্ষতিটা একটু পুষিয়ে আনার ইচ্ছা ছিল এবছর। উল্টো এবছর নতুন লোনের বোঝা কাধে চাপলো। মন খারাপ মনে কফির কাপে চুমুক দিচ্ছিল , এমন সময় আর্য্য কল দিল, " রুমি আমার করোনা পজিটিভ এসেছে, আমি হাসপাতালে আছি" । কিছুক্ষণ কথা খুজে পেলনা রুমি। তারপর বললো,"তুমি কি সিউর?' আর্য্য হেসে বললো, 'আরে হ্যা,তো, আমি রিপোর্ট হাতে নিয়ে দাড়িয়ে আছি , মনে হয় বাড়িতে আর যাওয়া হবে না, এখানে আইসোলেশন সেন্টারে থাকবো'।
'কি বলছো, না, তুমি আমার বাড়িতে আসো, এখানে আলাদা হয়ে থাকবে, আমি আছি তো'
'আরে না, ঘরে নানু আছে, এখানেই সেইফ থাকবো, তাছাড়া সবসময় ডাক্তার পাবো এখানে, তুমি চিন্তা করো না,'
'আমি আসছি'
'তুমি আসবে কিভাবে, লকডাউন তো'
'জানিনা,তবে আসছি আমি,'
'তুমি একটু বেশি জেদ দেখাচ্ছ বলে কি মনে হয় না? আমি করোনা পজিটিভ, এ সময় আমার আশেপাশে না থাকায় ভালো হবে তোমার'
'না, আমি আসবো'
'আচ্ছা ঠিক আছে, কথা যখন শুনবে না আসো'
অতপর, রুমি দ্রুত তৈরি হয়ে নিয়ে মূল রাস্তায় এসে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি খুজতে লাগলো, প্রায় আড়াই কিলোমিটার পথ এখান থেকে হসপিটাল পর্যন্ত রাস্তা। কোন গাড়ি না পেয়ে শেষপর্যন্ত হাটা শুরু করলো সে। টানা দেড় ঘন্টা জোরপায়ে হেটে সে পৌছাল হসপিটালে। একটানা হেটে শুধু আর্য্যর কথা ভাবতে ভাবতে যাচ্ছিল, আর্য্যকে সামনে দেখে হঠাৎ ক্লান্তি ভর করলো সারা শরীরে, পায়ের গোড়ালিতে ব্যাথা অনুভব করলো। কিন্তু মুখে হাসি ফুটিয়ে রাখলো।
আর্য্য ওকে দেখে বললো,' এসেই যখন পড়েছ দূরত্ব রেখে থাকো'
'আইসোলেশন সেন্টারটা কেমন, রোগী কয়জন আছে?'
' পাচতলা বিল্ডিং এ রোগী মাত্র ৪ জন'
' তোমার মত তো আর সবাই সুনাগরিক না, আজাইরা একটা।'
'কথাটা কিন্তু তুমি আমাকে খোচা দিয়ে বললেও ১০০% সত্যি, আমার সাথে আরো ৪ জন ছিল করোনা পজিটিভ, একটাও আইসোলেশন সেন্টার পর্যন্ত পৌছায় নি।'
রুমি এত টেনশনের মাঝেও হেসে ফেললো,' তাই নাকি!'
' তুমি বেশিক্ষণ থেকোনা, দেখা তো হল, এবার যাও।'
'আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বইলো, আমি দিয়ে যাবো।'
' হ্যা ম্যাডাম, আপনাকে না ডাকলে আর কাকে ডাকবো!' ইশারায় দূর থেকেই জড়ানোর মত ভালবাসা প্রকাশ করলো আর্য্য। রুমি লজ্জায় লাল হল। ঠিক এ সময় পেছন থেকে কেউ আর্য্যকে ডাকলো, দুজনই অপ্রস্তুত হয়ে পেছনে তাকাল। ইশ, ছোট খালা, সর্বনাশ!

ছোট খালা সন্দেহের চোখে রুমির দিকে তাকালেন, উনি কিছু বলার আগেই রুমি 'আর্য্য ' বলে কেদে দিল। রুমির হঠাৎ কান্না দেখে আর্য্য আর খালামনি দুজনই অপ্রস্তুত হয়ে গেলেন, আর্য্য করোনা ভুলে দ্রুত রুমির কাছে গেল, 'রুমি কান্না করছো কেন?'খালামনি বললেন, ' এ মেয়ে কাদে কেন রে?
রুমি চোখের পানি মুছতে মুছতে পায়ের দিকে ইশারা করলো, খালামনির হাতে সদ্য বাজার থেকে আনা মাছের থলে ছিল যেখান থেকে একটা কাটা বের হয়ে কিভাবে যেন রুমির পায়ের চামড়া ভেদ করে ঢুকে গেছে। খালামণি এমন অবাক হলেন উনার মুখ থেকে আর কোন কথা বের হল না। আর্য্য রুমিকে কোলে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল।
দুইদিন পর টেস্ট করে রুমির ও করোনা পজিটিভ আসলো। রুমি আর আর্য্য একই ফ্লোরে আলাদা আলাদা কক্ষে আইসোলেটেড হয়ে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় আছে। ভাগ্যের জোরে খালামনির করোনা নেগেটিভ আসছে। এই সুযোগের সদ্ব্যবহার স্বরূপ খালামনি বাড়ির সবাইকে রুমির কথা পাড়তে লাগলেন এবং এই দুই কপোত-কপোতীর বিয়ে দিয়ে দেওয়া যে কত জরুরী সেটাই সবাইকে বোঝাতে লাগলেন। কারণ পরিবারের সবচেয়ে আদরের ছোট ভাগ্নের বিয়ের ক্রেডিট খালা একাই নিতে চান। তাদের বিয়ে হবে কি হবেনা সেটা মুখ্য বিষয় নয়, আসল কথা হচ্ছে আর্য্য আর রুমি যেন দ্রুতো সুস্থ হয়ে ওঠে ।
শুভরাত্রি
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×