somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেদনাময় কাব্য (একটি অর্থহীন ছোট গল্প)

১৪ ই জুলাই, ২০১১ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
এস এস সি'র রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপের দিন স্কুল থেকে এসেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল রুমা। স্কুল থেকে ফিরেই যে মেয়ে কথার পসরা সাজিয়ে বসে মা'র কাছে, মা'কে সবকিছু না জানালে যার স্বস্তি হয় না, তার এহেন আচরণে অবাক হয়ে গেলেন মা আতিয়া পারভীন। তাই বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়েই কথা বলার চেষ্টা করলে তিনি, কিন্তু ভেতর থেকে সাড়া এল না। অবশেষে দরজা খুলল মেয়ে, কিন্তু তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন আতিয়া। উস্কোখুস্কো চুল, লাল চোখ আর তখনো না বদলানো স্কুলের পোশাকে রুমাকে দেখেই বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে, নইলে সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত তার মেয়ের আজ এ অবস্থা কেন? কি হয়েছে জানতে চাইতেই মা'কে জড়িয়ে ধরে হু হু করে কান্নায় ভেঙ্গে পড়লে রুমা, মুখে তার কেবল একটি কথা-"মা গো, আমার বুঝি আর লেখাপড়া হবে না"......

২.
অনেক চেষ্টা করে সান্তনা দিয়ে আদর করে রুমার কাছে যা জানতে পারলেন, তা ছিল আতিয়ার দুঃস্বপ্নেরও অতীত। রুমা স্কুলে গিয়েছিল ঠিকই, কিন্তু গিয়ে জানতে পারে যে সব ছাত্রীর এস এস সি'র ফর্ম এলেও তারটা আসে নি, কারণ হিসেবে ক্লাস শিক্ষক তাকে জানিয়েছেন যে এটা নাকি "প্রশাসনিক ভুল"। স্কুলের প্রশাসনিক দপ্তর থেকে নাকি তার নামের বিপক্ষে কোন ফর্ম চেয়ে পাঠানো হয় নি, যেহেতু অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণদের তালিকায় নাকি তার নামই ছিল না! একথা শুনে যেন রুমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল--দীর্ঘ ২ ঘন্টা সে অনেক ছোটাছুটি করেও সে বিকল্প কোন ফর্ম যোগাড় করতে পারল না, কাউকে বোঝাতে পারল না যে এটা নিছকই একটা ভুল, সে নবম শ্রেণীর নিয়মিত ছাত্রী হিসেবেই এতদিন ক্লাস করে এসেছে, কাজেই ফর্মটা তার প্রাপ্য। কিন্তু কে শোনে কার কথা, বেচারী রুমার বিলাপ আর অসহায় আকুতি, স্কুলের দেওয়ালের মাঝেই আস্তে আস্তে মিলিয়ে গেল......

"পাঠকবৃন্দ ক্ষমা করবেন, গল্পটা চেষ্টা করেও আর লিখতে পারছি না কারণ ঘটনাটা অদ্ভুত মনে হলেও সত্য, আর এমনই সত্য যাকে প্রকাশ করলেও খুব একটা লাভ হবে না। এমন অনেক রুমা আমাদের দেশের আনাচে কানাচে গুমরে গুমরে কেঁদে মরে, যাদের জীবন শুরু হওয়ার আগেই যেন থেমে যায়। রুমার মত মেয়েদের একটাই দোষ যে তারা "প্রাইভেট পড়া" নামক অন্যায় কে মেনে নিতে পারে না, ফলশ্রুতিতে খড়গ নেমে আসে তাদের অমূল্য শিক্ষাজীবনের ওপর। আজ শিক্ষাঙ্গনের অল্প কিছু গুরুতর সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, আন্দোলন করছি, কিন্তু প্রতিনিয়ত যে হাজার হাজার রুমা এমন আপাতক্ষুদ্র অথচ মারাত্মক অন্যায়ের শিকার হয়ে যাচ্ছে, তার প্রতিবাদ করার জন্য কেউই এগিয়ে আসছি না......আবারো তাই ক্ষমা চাই এমন একটি অর্থহীন লেখা প্রকাশ করে আপনাদের বিরক্তি উৎপাদনের জন্য...।"
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫০
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×