somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপস এন্ড ট্রিকস: স্মার্ট কম্পিউটিং

১৮ ই মে, ২০০৮ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মার্ট কম্পিউটিং আবার কি? নিচের টিপসগুলো যারা মানেন না, তারা কি আন-স্মার্ট? মোটেও না... তবুও টিপসগুলো মেনে চলতে পারেন... কাজে দিবে।

ডাটা ব্যাকআপ/নিরাপত্তা বিষয়ক:
১) নিয়মিত আপডেট করেন এমন সব ফাইল C ড্রাইভে না রাখাই ভাল।
২) সবসময় গুরুত্বপূর্ন ফাইলগুলোকে ব্যাক-আপ রাখুন। এই বিষয়ে আলসেমি করে বহু মানুষকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছি। এমনকি আমার পরিচিত বেশ কয়েকজনকে দেখেছি বিষয়টি খুব ভাল করে জানার পরেও অলসতা করে ব্যাক আপ না নিয়ে পরে মাথায় হাত দিয়ে বসে থেকেছে। সুতরাং... দেরী না করে এখুনি ব্যাকআপ নিয়ে ফেলুন।
৩) আপনার ডাটার পরিমান যদি অনেক বেশী হয়, তাহলে সিডি/ডিভিডি থেকে বেশী ভাল এক্সট্রানাল হার্ডড্রাইভ। খালি সিডি ও সিডি রাইটারের মূল্য হিসেব করে দেখুন, ঐ দামে সিডি/ডিভিডির স্পেসের চেয়ে বেশি স্পেসের হার্ডডিস্ক পাবেন।
৪) ওয়েব ব্যাকআপ হিসেবে মেইল বক্স ব্যবহার করতে পারেন। এমন একটি গুগল বা ইয়াহু একাউন্ট রেজি: করুন, যেটা আপনি ব্যতিত আর কেউ জানে না... সেখানে সব গুরুত্বপূর্ন ফাইল তুলে রাখুন। ফাইল হারানোর সম্ভাবনা একদমই কমে যাবে।

অনলাইনে নিরাপত্তা বিষয়ক:
১) নিজের পিসি ব্যাতিত 'পাসওয়ার্ড মনে রাখুন' জাতীয় অপশন ওকে করবেন না। যদি ভুল ক্রমে করেও থাকেন, তাহলে মুছে ফেলুন সাথে সাথেই।
২) একই পাসওয়ার্ড একাধিক বার ব্যবহার করবেন না। মানে একই পাসওয়ার্ড দিয়ে মেইল/ব্লগ/ফোরাম/ডাউনলোড সাইট ইত্যাদিতে রেজি: করবেন না। একাউন্ট হ্যাক হওয়ার পেছনে এটি একটি বড় কারণ। একাধিক পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে তা একটি মেইল হিসেবে আপনার গোপন মেইল বক্সে ফেলে রাখুন।
৩) ক্যাফে বা বন্ধুর কম্পিউটার থেকে খুব গুরুত্বপূর্ন পাসওয়ার্ডগুলো ব্যবহার না করাই ভাল। নবিস হ্যাকাররা সাধারণত এসব পিসিতে কিলগার বা ডাটা প‌্যাকেট ক্যাচার সেট করে মানুষকে হ্যাক করে থাকে। আর যদি করতেই হয়, নিজের পিসিতে ফিরে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।
৪) ক্যাফে বা অন্যের কম্পিউটারে কোন একাউন্টে লগইনের পর অবশ্যই লগঅফ করে আসবেন। এই বিষয়টি অনেকেই ভুলে যায়, যা তার অনলাইন নিরাপত্তা ও ইমেজ নষ্ট করার কাজে কেউ ব্যবহার করে থাকে।
৫) মেইল বক্সে অটো ফরোয়ার্ড করার কিছু অপশন থাকে.. মাঝে মাঝে সেগুলো চেক করে দেখুন আপনার মেইলবক্স হতে অজানা কোন মেইল বক্সে মেইল ফরোয়ার্ড হচ্ছে কিনা। জিমেইল ব্যবহাকারীরা এই বিষয়টির দিকে একটু বেশী নজর দিন.. ..(জিমেইলের সেটিংসে গিয়ে Forwarding and POP/IMAP চেক করে দেখুন)।
৬) প্রেরক (From) এর ঘরে আপনার পরিচিত কোন মেইল এড্রেস থাকা মানেই সেই ব্যাক্তি আপনাকে মেইল করেছে, এমনটা মনে করার কোন কারণ নেই। আরেকজনের মেইল আইডি From এর ঘরে বসানো কঠিন কোন কাজ নয়। সুতরাং একটু সাবধান থাকুন....!
৭) অনলাইনে নিজের ছবি (বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে) শেয়ার করবেন না। অনেক রকম সমস্যা হতে পারে।
৮) ব্যাক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেয়ার চেষ্টা করুন।


প্রচুর কাজের চাপে বিরক্ত হয়ে এই পোস্ট... ... অন্য কেউ আরো ভাল কিছু টিপস রেখে যেতে পারেন মন্তব্যের ঘরে। তা সকলের জন্যই মঙ্গলজনক হবে আশা রাখি। ...

(আপডেট হবে...)

--
একই সাথে কম্পিউটার গ্রুপে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৩
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×