somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা বানান নিয়ে যারা সমস্যায় আছেন, তাদের জন্য

০১ লা জুলাই, ২০০৯ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষা সম্পর্কে যতই জানছি ততই বুঝতে পারছি বাংলা ভাষা সম্পর্কে আমার জ্ঞান কত কম! আর বানান ভুলের কথা নাইবা বললাম.... মাঝে মাঝে খুব পরিচিত বানানও মনে আসে না। আবার অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে কয়েক মাস আগে অটোমেটিক বানান ঠিক করে নেয়ার একটা ব্যবস্থা দাঁড় করেছিলাম। কাজটা অসম্পূর্ন ছিলো, আর সময়ের অভাবে বসতেও পারছিলাম না। বাংলা ব্লগ ও ফোরামগুলোতে ইদানিং বানান সচেতনতা নিয়ে বেশ কিছু ভাল লেখা চোখে পড়লো। সম্প্রতি সামহোয়্যারইন ব্লগেও বাংলা বানান নিয়ে বেশ হাঙ্গামা হয়ে গেল.. আর তাই সেই অসম্পূর্ণ কাজটা নিয়ে আবার বসে গেলাম।

প্রথমে যেহেতু একটি ফোরাম ইঞ্জিনের এক্সটেনশন হিসেবে কাজটা শুরু করেছিলাম সেহেতু ফিনিশিংটাও ওটা দিয়েই করছি। পাশাপাশি বাংলা বানান ও ভাষা বিষয়ক চমৎকার লেখালেখিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখার প্রচেষ্টাও চালাচ্ছি।

বাংলা বানান যাচাইকরণঃ
বাংলা ভাষায় লেখা আপনার যেকোন লেখার সাধারণ ভুলগুলো ঠিক করে নিতে ব্যবহার করতে পারেন এই টুলটি। বানান ঠিক করার লিংকটি ওপেন করে আপনার লেখাটুকু কপি-পেস্ট করে দিন, অথবা ওখানেই টাইপ করুন। অতঃপর "যাচাই করুন" বাটনটিতে ক্লিক করুন। আপনার লেখাটিতে থাকা বানান সংক্রান্ত ভুলগুলোকে শুদ্ধ হয়ে আপনার চোখের সামনে ভেসে ওঠবে। তারপর ওখান থেকে কপি পেস্ট করে টেক্সটুকু যেকোন সাইটে ব্যবহার করতে পারবেন। (যাচাই করুন এ ক্লিক না করে "সাবমিট" এ ক্লিক করলে আপনার লেখার একটি কপি ওখানে সংক্ষিত হয়ে যাবে। কেউ চাইলে নিজের লেখাগুলোর একটি কপি ওখানে রাখতে পারেন, তবে তার জন্য আপনাকে নিবন্ধিত হতে হবে। কেউ নিবন্ধিত না হয়ে ভুলক্রমে সাবমিট দিয়ে ফেললেও সমস্যা নেই, একটা নির্দিষ্ট সময় পর আপনার পোস্টটি ওখান থেকে নিজে থেকে মুছে যাবে।

এই সিস্টেমটি এখনো প্রাথমিক অবস্থায় আছে বিধায় খুব বেশী বানান ঠিক করতে সক্ষম নয়। পরিক্ষামূলক ভাবে চালু করা এই বানান শুদ্ধিকরণ সার্ভিসে নিচের শব্দগুলো লিখে দেখুন-
আশ্চর্য্য, গীতাঞ্জলী, চট্রগ্রাম, দারুন, পুস্পাঞ্জলী, পোষ্ট , ব্যাক্তিগত, ব্যাবহার, ভূল, শ্রদ্ধাঞ্জলী, সাধারন, ধৈর্য্য


এই শব্দগুলোর মত আরো অনেক শব্দ আছে যেগুলোর বানানে আমরা সচারাচর ভুল করে থাকি। এধরনের আরো কমন ভুলের তালিকা তৈরি করে সিস্টেম ডাটাবেসে যুক্ত করার কাজ চলছে। এই ডাটাবেস তৈরিতে আপনিও ভূমিকা রাখতে পারেন। নিচের ফর্মেটে জানিয়ে দিন এধরনের সাদামাটা ভুল ও সঠিক বানানটি। উদাহরণ-
সাধারন - সাধারণ
দারুন - দারুণ
ভূল - ভুল
ধৈর্য্য - ধৈর্য

আপাতত বাংলা একাডেমীর আধুনিক বানানরীতি অনুসারে এটিকে সমৃদ্ধ করা হচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে কাজটি আরো সহজ ও দ্রুততর হতে পারে। এই সিস্টেমটিকে আরো উন্নত করে বাক্য গঠন সংক্রান্ত ভুলগুলোও ঠিক করার ব্যবস্থা করা যায় কিনা ভাবছি। আপনাদের যেকোন ধরনের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

বানান শুদ্ধ করার জন্য নিচের লিংকে ভ্রমণ করুন-
লিংকঃ Click This Link

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা নিচের লিংকে গিয়ে বুকমার্ক করে নিতে পারে-
লিংকঃ Click This Link

ইতিপূর্বে যারা বাংলা ভাষা বিষয়ক অসাধারণ সব পোস্ট দিয়ে সবাইকে সচেতন করেছেন তাদের লেখাগুলো সব ওখানে আর্কাইভ করার অনুমতি চাচ্ছি। সবচাইতে ভাল হয় যদি ওখানে নিক রেজিস্ট্রেশন করে নিজে থেকে পোস্ট করে রেখে আসেন।
লিংক: Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪২
৪৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×