somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচারের দাবি গুলো থেকে অনেক দুরে সরে গিয়ে একটি ব্লগীয় ছাগুপো* আন্দোলনে রূপ নিয়েছে শাহবাগ। এর মাথায় আছে ইমরান এইচ সরকার, যিনি ব্লগার কম- রাজনৈতিক কর্মী বেশি। সরকারের প্রতি এতো মোলায়েম হয়ে জনতাকে কাছে পাওয়া যায় না। শুধু যুদ্ধাপরাধীদের প্রতি অকৃত্তিম ঘৃণার কারণেই এতদিন মানুষের সহমর্মিতা পেয়েছেন। ওহ, আমারি ভুল। বেলুনের লেজে বীচি বেধে উড়িয়ে দিলে সরকারের উপরে চড়াও হয়ে দাবি আদায় করবেন কিভাবে?

শাহবাগী নেতাদের হঠাত ধার্মিক হবার চেষ্টাটা খুবই হাস্যকর লাগলো। সোনা ব্লগ বন্ধ করতে পারে রাতারাতি আর নাস্তিকদের ২/৪টা একাউন্টে হাত দিতে পারে না--এখন হুজুরদের ভয়ে আসছে ধার্মিক সাজতে। উনাদের শহীদ দরকার, তাইলে ওই লিফট ম্যান জাফর মুন্সী ভাই কি দোষ করলো, যে পোষ্টার ছিড়তে বাধা দেয়ায় শিবিরের পোলাপান পিটায়ে মাইরা ফেলল। তার রক্ত কি কম লাল ছিল? নাকি শহীদ হইতে হইলে ভার্সিটির ডিগ্রী আর ২/৪টা অশ্লীল ব্লগ লিখতে হবে?

দাবিগুলার মধ্যে একটা সরকারের দিকে মোলায়েম করে ছুড়ে দেয়া হয়েছে। সেটাও এই সরকার না, পরের সরকারের দিকে। বাকিগুলা ছাগুনিধন কর্মসূচির অংশ। বিচারের জন্য কোন দাবি নাই!

বাচ্চু রাজাকারকে কবে ধরা হবে? কে ছেড়ে দিয়েছিলো?

সাঈদির রায় কবে হবে?

প্রসিকিউশনে বিশাল কাজের চাপ এই ছোট্ট টিম দিয়ে কিভাবে সামলাবে? মাত্র একজন নুতুন ব্যারিস্টার নিয়োগ দিয়েই খালাস। প্রসিকিউশনের সুযোগ সুবিধা, নিরাপত্তা বাড়ানোর দাবিটা সরকারের কাছে করলে কি কাল থেকে সিটি কর্পোরেশনের পানি, হাগাখানা শাহবাগ থেকে সরায়ে ফেলবে?

জামাতের বিচারের জন্য ২৬ মার্চের মধ্যে অভিযোগ গঠনের দাবি জানালো নাকি "প্রক্রিয়া শুরু" বলতে কাগজ কলম কেনাকে বোঝালো? জামাত নিষিদ্ধ করছি করবো বলে এখন 'প্রক্রিয়া শুরু'? তাইলে এইটা নির্বাচনের আগে আর শেষ হচ্ছে না। জয় প্রশ্নহীন জাগরণ, জয় প্রশ্নহীন জনতা। আপনারা সরকারের দিকে এগিয়ে যেতে যেতে কোলে উঠে বসেন। এমন পোষা আন্দোলন কে কবে দেখেছে

------------------
আলটিমেটাম মানে কি?
সময় বেধে দেয়া? তাইলে ওই ৬ দাবির মধ্যে তারিখ কেবল দুইটায় হইলে ৬টা আলটিমেটাম কই হইল?
১। যে সরকার এক বছরে সাগর রুনির খুনি পায় নাই, তারা সাত দিনে এতগুলা খুনের বিহিত করে ফেলবে?
২। আগামী ২৬ মার্চের আগে জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু- মানে কি কাগজ কলম কিনা হবে, নাকি ট্রাইবুনালে জামাতের যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে শেষ করতে হবে? কাজটা কি সরকারের আইন মন্ত্রনালয় করবে নাকি নির্র্বাচন কমিশন করবে? রোজ রোজ যে নিষিদ্ধ করব, করছি, হচ্ছে, দেখছি- খবর দিচ্ছে সরকার সেগুলো যে রেসলিং ম্যাচের মতই ভুয়া ফকিক্কার সেটা লুকাচ্ছেন কেন? সরকারের পাছা চুলকানোর কাজটা না করলেও চলতো।
৩, ৪। জামাত শিবিরের অর্থকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম আইনের আওতায় আনার দাবি মানে কি, ওগুলো এতদিন আইনের আওতায় ছিল না? নাকি ঠিকমত ট্যাক্স দিচ্ছে না? ঝেড়ে কেশে বলেন জঙ্গি মদদের সকল ফান্ডিং বন্ধ করতে কড়া নজরদারি করতে হবে। ট্রাইবুনাল নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করলে আইনি পদক্ষেপ নিতে হবে।
৫। ট্রাইবুনালকে স্থায়ী রূপ দিতে হবে দাবিটার মানে কি আইনমন্ত্রনালয়ের বগল থেকে ট্রাইবুনালকে অপারেশন করে বের করতে হবে? নাকি পরের নির্র্বাচনের বিজয়ীরা আসলে যাতে অব্যাহত থাকে সেটা বোঝাচ্ছেন?
৬। সাঈদীর রায় কবে, বাচ্চু রাজাকারকে কবে ধরা হবে, কবে প্রসিকিউশনের লোকবল বাড়ানো হবে? বিচারের দাবিটা তুলবেন না? নাকি ওটা তুলে রেখেছেন বয়ামে ভরে উচু কোথাও।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×