somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যু কারে কয়? কত প্রকার? দেশি বিদেশি গনতন্ত্রের ক্যু-তত্ত্ব

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যু কারে কয়, তার রকমফের কেমন তা নিয়ে সমাজে বিস্তর ভিন্নমত আছে। সম্প্রতি একটা টার্ম ইজিপ্ট থিকা আসছে। ডেমোক্র্যাটিক ক্যু। ব্যাপক আইডিয়া। এইটা কি? সামরিক বাহিনী ক্যু কইরা ক্ষমতা নিয়া সব দোষ ঘাড়ে নেয়ার দিন শেষ। এখন আসছে সিভিল আহবানে ক্যু- যারে সুশীলরা বলতেছেন ডেমোক্রাটিক ক্যু। তাইলে জনতার ডাকে ক্যু করা জায়েজ? কত পার্সেন্ট জনতা ডাকলে ক্যু ঠিকাছে কইতে হবে?

সেনাবাহিনীরে এমন ডাকাডাকি সারাবছর বাংলাদেশে চলে। নেত্রীরা প্রায়ই ডাক দেন, হুমকি দেন। দুই পক্ষই তাই সেনাবাহিনী হাতে রাখতে নিজেদের পছন্দ মাফিক প্রমোশন দিয়া সেনাপ্রধান নিয়োগ দেন। এতে সেনাবাহিনীর কি উন্নতি হচ্ছে জানি না। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সুতাও যে মিসরের মতো পশ্চিমে বাঁধা সেইটা বোঝা যায়। জাতিসংঘের শান্তি কায়েমের যে ঠিকাদারি সেইটা বন্ধ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা দেখা দিলে সেনাবাহিনী উল্টা দিকে ঘুইরা যাবে। এখন পর্যন্ত তেমন সম্ভাবনা না থাকায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী গত তিন বছরে ৫হাজার ৩৫৪কোটি টাকা আয় করে বলে অর্থমন্ত্রী তার বাজেট বয়ানে জানান।

আল্টীমেটাম+ট্রাম্প কার্ডঃ গেল বছর জনৈক ব্রাদার এক সেনা অফিসারের চিঠি ফেইসবুকে ছড়ান। পরে সেনাবাহিনী বলে একটা ক্যুর চেষ্টা ব্যর্থ হইসে। ঐটা তাইলে ক্যু-চেষ্টা, বিপ্লব না। ওয়েল, তাইলে সিপাহি-জনতার বিপ্লব কি? প্রথমে ক্যু এরপরে বিপ্লব, নাকি প্রথমে বিপ্লব এরপরে ক্যু? আমরা যদি ধরেই নেই মিসরের ক্যু হচ্ছে রাষ্ট্রক্ষমতায় সেনাবাহিনীর অনাকাংক্ষিত হস্তক্ষেপ। তাইলে আমাদের সিপাহি-জনতার বিপ্লবে কত পার্সেন্ট জনমানুষের উপস্থিতি ছিল? মিসরে কত পার্সেন্ট জনমানুষের দাবিতে সেনাবাহিনী (নিঃসন্দেহে আমেরিকার ইশারায়) ৪৮ঘন্টার আল্টীমেটাম দেয়? আমাদের দেশেও এমন ট্রাম্প কার্ড ফেলানোর ইতিহাস আছে। যেখানে সমাজের নিম্নবিত্তদের ব্যবহার কইরা সরকার ফেলানোর কোশেশ করা হয়। একদল এনজিও কর্মী আনে, আরেকদল আনে মাদ্রাসার ছাত্র। দুই দলই এমন কোশেশ করসে। লাভ হয় নাই। সবাইরেই ৫বছর অপেক্ষা করতে হইসে।


তাইলে কিভাবে ব্যাখ্যা করবো খালেদা জিয়ার ৪৮ঘন্টার আল্টীমেন্টামের পর শাপলা চত্ত্বরে বিশাল জমায়েতকে। হেফাজতের পক্ষ থেকে কি সেনাবাহিনীর সমর্থন চাওয়া হয় নাই? খালেদা জিয়া একজন অত্যন্ত জনপ্রিয় নেত্রী। উনি পাচ আসনে প্রতিবার অনায়াসে জয়লাভ করেন। তিনিও যদি সেনা-মদদ চান, আমেরিকার হস্তক্ষেপে 'গণতন্ত্র' কায়েম করতে ওয়াশিংটন টাইমসে পত্র দেন, তাহইলে সেনাবাহিনী কোন দিকে যাবে? জনসমর্থনের দিকে, শাপলার দিকে, নাকি পশ্চিমের দিকে? ধরা যাক, ৫ মে রাতে সেনাবাহিনী ব্যারাক থেকে বের হইয়া আসলো? এরপর? এখনকার মিসরের মতো অন্তর্বর্তীকালীন সরকার? আরো রক্তপাত, অস্থিরতা, দৈনিক পাইকারি মানুষ হত্যা? এরচেয়ে জনগণের ভোটে ক্ষমতার বদল কি শান্তিপূর্ণ না?

ফুটবলঃ ৪-০ থেকে ৫-০ হবার পরে বিরোধীদলের মধ্যে একটা শান্তি ফিরা আসছে। এই শান্তির সাথে সাথে সরকারীদল পরিস্কার বুইঝা গেছে তারা ক্ষমতা হারাইতে যাচ্ছে। ফলে তারা আকাম-কুকাম কিছু কম করবে। হয়তো লিমনে এক পা ফেরত না আসলেও অন্য পা টা নেয়ার জন্য টানাটানি করবে না। আমার প্রশ্ন হচ্ছে, এই ক্ষমতার ফুটবল খেলায় আমরা বল, রেফারি নাকি চিয়ার গার্ল। আমাদের লাভটা কি? আমাদের লাভ হইতো যদি সরকারের প্রথম বা দ্বিতীয় বছরেই সুষ্ঠুভাবে ঢাকার মেয়র নির্বাচন হইত। সেইটা হইলে সরকার এই শকটা আগে পাইতো। আগেই লাইনে আসতো। কিছু সুশাসনের হাওয়া বাতাস পাইতাম। তা না কইরা তারা ৪মিনিটে ঢাকা দুই টুকরা করলো। টাকা থাকলে নাকি আরো করতেন। এই যে সাইকোটিক বিহ্যাভিয়র সেইটা আমরা দেখলাম গ্রামীন ব্যাংক ১৯টুকরার তোড়জোড়ে। দেশে হাজার হাজার কোটি টাকার দূর্নীতিবাজ মুক্তভাবে ঘুইরা বেড়ায় । অথচ এনবিয়ার দুই বছর তাড়া করলো ড.ইউনূস সাহেবরে। নট ইভেন তারেক জিয়া! যার দূর্নীতির কথা শুনায়া ক্ষমতায় আসলো তারে দিলো ইন্ডিমিনিটি? কেন? তাহইলে কিভাবে দূর্নীতি দমন হবে? আমরা যে মাল্টী পার্টি ফুলক্রিম ডেমোক্রাটিক সিস্টেম চালাই সেইটার সাফল্য নিয়া চিন্তার জরুরত পড়সে। ২২বছর চলে গেছে, প্রতি ৪বছর পরপর আমাদের তত্ত্বাবধায়ক নিয়া ক্যাচাল হয়। পাইকারি হরতাল খুন জখম হয়, যার কোন বিচার নাই। কিন্তু প্রতিটা সরকার তার আগেরটার চেয়ে ব্যর্থ হইতেছে।

সার্ভেঃ জনসমর্থনের একটা সার্ভে করসে পিউ রিসার্চ( গ্লোবাল এটিচ্যুড প্রজেক্ট )। ওরা দেখাচ্ছে বাংলাদেশের মানুষ ২০০২ সালে (বিএনপির সেকেন্ড ইয়ার) ২০% জনগণ সরকারের কাজকামে স্যাটিসফাইড ছিল। ২০০৭ সালে আর্মি কাম সুশীল সমাজের শাসনকালে ৭৫% স্যাটিসফাইড ছিল, মালয়েশিয়ার সরকারের প্রতি তখন ৭৬% মালেশিয়ান সন্তুষ্ট ছিল। তখন আমাদের মাইনাস টু খোয়াব চলতেছিল। দেশ পরিস্কার হইয়া যাবে, রাস্তাঘাটে প্রভুহীন হামভি, লেক্সাসের মতো সুশাসন মিলবে। এরপরের বছরের সার্ভে রেজাল্ট দেখলে মাথা নষ্ট হইতে হবে মনে হয়। তাইলে আমরা আর্মি শাসনে আরাম পাই? শুধু বিদেশে আর্মি শাসনে খারাপ লাগে?

ইন্টারেস্টিংলি সবচেয়ে স্যাটিস্ফাইড কান্ট্রি চায়না। একদলীয় বাকশাল নিয়া বিশাল সুখে আছে তারা। সবসময় ৮০%+ সেটিস্ফাইড জনতা! চায়নিজ সরকার পাচ্ছে A+। অপরদিকে মুক্তিযুদ্ধের প্রজন্মের শেষ সুযোগ বইলা জাফর স্যার যে আওয়ামী লীগ সরকারকে A+ দিচ্ছিলেন তারা চার বছর পর পাস মার্কের জন্য কান্নাকাটি করতেছে। বহুদলীয় গনতন্ত্র নিয়া পাকিদের অবস্থা সবচেয়ে করুণ। গত পাচ বছরে
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×