ধর্ষকের কোন ধর্ম নাই, কিন্তু সমাজের তো ধর্ম রহিয়াছে
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি ফেইসবুকে এই ধারণার প্রতিষ্ঠা হইয়াছে যে 'ধর্ষকের কোন ধর্ম নাই'।খুবই সুন্দর কথা, বেশ একখানা ধ্বনির ঝংকার তৈয়ার হইয়াছে ধর্ষণ আর ধর্মের একই বাক্যে অবস্থানের মাধ্যমে। এতে ধর্ষক মাত্রই ঘৃণা আহবান করা হচ্ছে আবার ধর্মের গায়েও কালিমা আসিতেছে না। বুঝিলাম যে ধর্ষকের ধর্ষণে ধর্মের কোন হাত নাই, ধর্ম তাহাকে এই কাজ করিতে প্ররোচিত করে নাই। ফলে ধর্ষণ মাত্রই সে ধর্মচ্যুত হইয়া যাইতেছে । ফলে অনায়াসে প্রমাণিত হইতেছে আমাদের থিসিস খানি মানে 'ধর্ষকের কোন ধর্ম নাই' সঠিক।
কিন্তু ধর্ষকের কি কোন সমাজ নাই? সেই সমাজের কি মূল্যবোধ নাই? সেই মূল্যবোধ কি ৯০% ইসলামিক চেতনা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত নয়? নাকি ধর্ষকের সঙ্খলন শুধু ধর্ম নয় সমাজ হইতেও ঘটিয়াছে? যদি সমাজ তাহাদের ত্যাজ্য করিয়া দিত, একঘরে করিয়া ফেলিতো, তাহাতে মন্দ হইতো না। কিন্তু ৫৫দিন ধর্ষণের পরে কেহ গ্রেফতার হয় না, দেড় শো স্কুলছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়িয়া প্রবল স্বাধীনতাভোগী গণমাধ্যমে তাহার নাম উচ্চারিত হয় না ঘৃণায়, সমাজের কেহ গিয়া পুলিশ ডাকে না, বাড়ির চালে ঢিল দেয় না, পাড়ার মুদি তাহার দোকানের মালামাল উহার কাছে বিক্রয় করিতে কুন্ঠিত হয় না, এলাকার হুজুরে মুরুব্বিতে ফিসফাস করে কি, বর্বর পাপিষ্ঠের সহকর্মীরা তার সাথে একই টিচার রুমে বসিয়া চা খাইতে অস্বস্তি বোধ করেন না, কেহ গিয়া প্রধানের কাছে নালিশ করেন না- তাহা হইলে এই সমাজ আর তাহার মূল্যবোধ দিয়া কি করিব? ক্ষণে ক্ষণে নাস্তিকের মুন্ডু ফেলাইতে ঢাকা চিটাগাং দৌড়াদৌড়ি করিয়া বেড়াইবো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন