somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারো মানুষকে আধুনিক যোগাযোগের দ্বার খুলে দিল ট্রু কলার।

২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যোগাযোগের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এবং নিরাপত্তা বজায় রাখতে ট্রু-কলার সম্প্রতি তাদের সেবার মানকে আরো উন্নত করেছে। ’New Block Tab’ এর নতুন ফিচার ব্যবহার করে আপনার মোবাইল ফোনে অযাচিত ফোন কল ও স্প্যামকে আরো শক্তভাবে নিয়ন্ত্রন করতে পারেন।

এতে নতুন কি আছে?
নতুন এই এ্যাডভান্সড ‘ব্লক ফিচার’ এর কিছু কার্যকরী অপশনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার পদ্ধতিকে খুব সহজেই আপনি নিয়ন্ত্রন করতে পারবেন। কেমন হয় যদি একটা নির্দিষ্ট দেশ থেকে আশা সকল ফোন কলকে ব্লক করে দিলেন? অথবা কোন একটি নির্দিষ্ট এরিয়া কোড থেকে কেউ ফোন দিতে পারলো না বা কোন নির্দিষ্ট সিরিজের কোন নাম্বার থেকে ফোন আসবে না??
আপনার পছন্দ ও প্রয়োজন অনুসারে সেটিংস থেকে অটো কল রিজেক্ট, কল ব্লক অথবা মিউট করে রাখতে পারেন।
সারা পৃথিবীজুড়ে ট্রুকলারের প্রায় ১৫০ মিলিয়ন ব্যবহারকারী আছে যারা এই সার্ভিসটি ব্যবহার করে অপরিচিত নাম্বার চিহ্নিত করছে, অনাকাঙ্ক্ষিত নাম্বারকে ব্লক করছে, স্প্যাম থেকে রক্ষা পাচ্ছেন এবং যোগাযোগের সঠিক তথ্য পাচ্ছেন। প্রায় ১.৭ বিলিয়ন নাম্বারের সাথে সংযুক্ত এই এ্যাপটি হাজারো মানুষের ফোন বিড়ম্বনা দূর করেছে।

অপরিচিত এবং অনাকাঙ্ক্ষিত নাম্বারকে ব্লক করার একটি এ্যাপস হিসেবে ট্রু কলারের যাত্রা শুরু হয়েছিল, যা পরবর্তীতে ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে আধুনিক ও উন্নত হয়ে দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে আগত বিভিন্ন স্প্যাম, অর্থহীন ও অনাকাংখিত কলগুলোকে বন্ধ করে গুরুত্বপূর্ন সময় বাঁচাচ্ছে।

এলান ম্যামেডি এবং নামি যারিংহালাম ছিলেন ট্রু কলারের প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে তারা লক্ষ্য করলেন, বিদেশে অবস্থানরত পরিবার বা বন্ধু কিংবা কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনালদের মিসকল বা অপরিচিত নাম্বারকে চিহ্নিত করতে পারছেন না। এই লক্ষ্যেই তারা শুরু করলেন ট্রুকলার নামের এই সেবাটি।

ট্রু কলারের এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্যারি কৃষ্ণনামুর্তি বলেন, আমাদের এ্যাপ্লিকেশনটির তখনই আরো কার্যকর বলে প্রতিয়মান হয় যখন বিশ্বজুড়ে ১৫০ মিলিয়ন ব্যবহারকারীরা ট্রুকলারের বিভিন্ন ফিচারগুলোকে তাদের যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে অপ্রয়োজনীয় ফোন নাম্বার, স্প্যাম ইত্যাদিকে ব্লক করে নিজেদের সময় বাঁচাতে পারেন। ভবিষ্যতে ট্রু কলারের সার্ভিস আরো বেশি কার্যকর হবে।



ট্রু কলার এ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুনঃ Google Play, Windows Phone, BlackBerrySymbian, Nokia পাশাপাশি, ফ্রি ট্রু কলার এ্যাডটি AndroidWindows Phone ও পাওয়া যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×