somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন খেলছি - এনএফএস দি রান

২২ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন খেলছি - নিড ফর স্পিড দি রান ।
নিড ফর স্পিড এর নতুন পর্ব দি রান। বরাবরের মতই রয়েছে আরও উন্নত গ্রাফিক্স, বাস্তবসম্মত গেমপ্লে এবং চমক জাগানো সব ঘটনা । এবারের গেমটি আবর্তিত হয়েছে জ্যাক নামের এক দুর্ধর্ষ রেসারকে নিয়ে, যাকে নিয়ে খেলতে হবে গেমটি । গেমের শুরুতেই পালাতে হবে এক মরনফাদ থেকে যেখানে আয়োজন করা হয়েছে হাইড্রলিক প্রেসে গাড়ির ভেতর জ্যাককে সহ পিষে ফেলার। সেখান থেকে পালাতে হবে গেমারকে এবং ফাকি দিতে হবে সশস্ত্র পুলিশ বাহিনীকে । কোনমতে পালানোর পর যেতে হবে এক বিশেষ জায়গায় যেখানে জ্যাককে দেওয়া হয় একটি বিশেষ প্রস্তাব । একটি রেস অনুষ্ঠিত হবে সেন ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক , পাড়ি দিতে হবে ৭৫০০ মাইলের মত রাস্তা, রেসার ২০০ এবং হতে হবে বিজয়ী । যে জিতবে , সে পাবে ২৫ মিলিওন ডলার এবং ওয়ান্টেড লিস্ট
থেকে মুক্তি । আর যদি হেরে যায় , হয় মৃত্যু , অথবা জেল । বলাই বাহুল্য জ্যাক সম্মত হয় রেসে । তারপর শুরু হয় পথচলা ।
নানারকম বৈচিত্রের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় রেসে । সোজা রাস্তা , পাহাড়ি রাস্তা , মরুর বালির ঝড় , ঝরনার পানিতে ভেজা রাস্তায় এগিয়ে যেতে হয় রেসারকে । এর মধ্যে পুলিশের তাড়া, কড়া প্রতিপক্ষ তো রয়েছেই । আমি অন্তত বলতে পারি গেমটা খেলতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে ।
গেমটার গ্রাফিক্স এর কথা বিশেষভাবে উল্লেখ করতেই হয় । দিগন্ত বিস্তৃত রাস্তা , মরুভুমির মাঝখানে রাস্তা , রাতের আলোছায়ার পরিবেশ আর তুষারছাওয়া বিশাল পর্বতের মাঝখান দিয়ে শ্বেতশুভ্র রাস্তা প্রতিটি রাস্তাই অপূর্ব সুন্দর । আমার কাছে
বিশেষভাবে ভালো লেগেছে তুষারছাওয়া রাস্তা দিয়ে রেসিং করতে । আর গেমটার একটা আনকোরা নতুন দিক হচ্ছে ওপেন ট্র্যাক ।
তার মানে হচ্ছে আপনি শুধু বাটন চাপবেন আর গাড়ি ধাক্কা খেয়ে খেয়ে চলে যাবে ফিনিশ লাইনে , সেই দিন শেষ । আপনাকে
কড়াভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে , তা না হলে গাড়ি পড়ে যাবে নদীতে বা খাদে । আর পড়ে যাওয়া মানেই আগের চেকপয়েন্ট থেকে শুরু করা।আবার রিসেটের সংখ্যাও বেশি নয়, যদি সব রিসেট খরচ করে ফেলা হয়, তাহলে শুরু করতে হবে সেই রেসের একদম গোড়া থেকে ।
আমি গেমটার রেটিং দেব ১০ এ ৭ । দুর্দান্ত গ্রাফিক্স এর সাথে সেইসঙ্গে নানানরকমের গাড়ি ও দুর্দান্ত গেমপ্লে তো রয়েছেই । রেসের মধ্যে রয়েছে গেইন পজিশন , টাইমার , ব্যাটল রেস এবং ডিফিট রাইভাল। আর মাঝে মাঝে রয়েছে গাড়ি থেকে নেমে পালানো আর শুরু করা আরেক রেস । সবমিলিয়ে গেমটি খেলার মত একটি গেম । আশা করি সবাই এবার নেমে পড়বেন রেসে !!!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৮
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×