মাদারীপুর থেকে আমার ঢাকা ফিরে আসার কথা ছিল ৪ তারিখ দুপুরের মধ্যে। কেওড়াকান্দী ঘাটে এসে লঞ্চে উঠার যে কাঠের সিড়ি থাকে সেখানে পা রেখেও অত্যাধীক মানুষের ধাক্কাধাক্কি, লঞ্চ ষ্টাফদের হাকডাক আর ব্যক্তিগত কিছু মানসিক অশান্তির কারনে সেই লঞ্চে উঠলাম না। তখন বাজে সকাল প্রায় দশটা। ঘাটেই একটা হোটেলে নাস্তা করলাম। অন্য একটা চা-ষ্টল থেকে গরুর দুধের চা খেলাম। হাজার হাজার মানুষ নদী পাড় হতে একযোগে লঞ্চ ঘাটে এসে ভিড় করে আছে। একটা একটা করে লঞ্চ মানুষে ভরে যাচ্ছে আর ছেড়ে যাচ্ছে। এদিকে আকাশও কিছুটা কালো হয়ে ছিল। আমি লঞ্চে উঠবো না কি ফেরীতে উঠবো তা ভেবে ঠিক করতে না পারায় কেটে গেলো প্রায় ৪০-৫০ মিনিট। শেষ পর্যন্ত লঞ্চেই উঠলাম। লোকে লোকারন্য। সোজা গিয়ে উঠলাম একদম পিছন দিকে নামাযের জন্য যে উচু যায়গাটা থাকে সেখানে। কেওড়াকান্দী ঘাটে থাকতেই আকাশ কালো ছিল কিছুটা। এবার শুরু হলো বৃষ্টি। ঝুম বৃষ্টি। তবে কোন ঝড়ো বাতাস ছিল না মোটেও। শরিয়তপুর ঘাট পার হওয়ার পরপরই লঞ্চটি আচমকাই সম্পূর্ণ ইউ-টার্ন নিয়ে আবারও কেওড়াকান্দী ঘাটের দিকেই ফিরে আসতে লাগলো লঞ্চটি। সুকানি, সারেং কেউই যাত্রিদের সঠিক কোন তথ্য দিলো না। শুধু জানালো যে লঞ্চ এ সমস্যা হয়েছে। আবারো প্রায় ৪০-৪৫ মিনিট পথ পারি দিয়ে লঞ্চটি আমাদের ঘাটে নামিয়ে দিল। নামতেই দেখলাম হাজার হাজার লোক নদীর তীরে এসে জড়ো হয়েছে। তাদের কাছ থেকেই জানলাম যে মাঝ পদ্মায় একটা লঞ্চ প্রায় ৪০০ জীবন্ত মানুষ নিয়ে ডুবে গেছে একটু আগেই।
পিনাক-৬ এর যাত্রী হওয়ার কথা ছিল আমারও............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।