somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মিটার রিডারর আয় কত? এবং এদের পাপের অংশীদার আমি ।

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই দেশ নিয়ে অনেক চিন্তা-বাবনা করি , কিন্তু যখন তা নিজ স্বাথের হয় তখন দেশের যত বড়ই ক্ষতি হোকনা কেন সামান্য অর্থ সাশ্রয় করার জন্য আমরা তৈরী করি একেকজন মিটার রিডার । যাদের কাজের কোন স্হায়ীত্ব নেই , এরা সরকারি কাজে দায়িত্ব পাওয়া কিছু জমিদার অফিসারদের আশ্রয়ে লালিত । কমিশনের বিনিময়ে তাদের রাখা হয় কোন মহল্লা কিংবা ওর্য়াডে । এবার একজন মিটার রিডারের কথা বলি , নাম তার আলম ।
প‌্রতিদিন সকালে আমার ঘুম ভাঙ্গে কিছু শদ্ধ শুনে , যেমন : আলম ভাই বাসায় আছেন .... ও: আলম ভাই বাসায় আছেন... আলম ভাই ...
আলম ভাইয়ের ঘুম ভাঙ্গেনা , কিন্ত আমরা যারা আশেপাশে থাকি তারা ঘুম ধরে রাখতে পারিনা , যাক আমাদের কথা নাই বলি । প‌্রতিদিনের ন্যয় আলম ভাইকে ঘুমে রেখে আলম ভাইয়ের বৌ বারান্দায় এসে আলম সাব নাই বলে ভিতরে চলে যায় । অসহায় মানুষগুলো প‌্রতিদিনের ন্যয় ( যারা আলম ভাইদের তৈরী করে ) কেউ চলে যায় কেউবা সামনে চায়ের দোকানে বসে থাকে (যারা জানে আলম সাব বাসায় আছে ) অপেক্ষায় । এবাবে প‌্রতিদিন চলতে থাকে । যখন কারো সাথে আলম সাবের দেখা হয়ে যায় তখন বলে সমস্যা নাই , লাইন কাটবনা... আরে আমি আছিনা... যাও..যাও..টাকার ব্যবস্হা কর , সব ঠিক হইয়া যাইবো
আজ সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম প‌্রতিদিনের ন্যয় কতগুলো মানুষ আলম সাবের বাসার সামনে দেখে কৌতুহল হল , একজনকে জিজ্ঞাস করলাম ভাই সমস্যা কি?
লোক: কইয়েননা ভাই গত মাসে কারেন্ট বিল আইছে ১২০০ টাকা , আলম মিয়ারে কইলাম এত বিল কে ? কইল এই মাসে কমাইয়া দিব, অথচ এই মাসে বিল আইল ১৬০০ টাকা , আবার হেরে দেওন লাগব ২০০ টাকা ।
অন্য লোক : গত ছয় মাস আগে নতূন কারেন্ট লাইন লইলাম ২০,০০০ টাকা খরচ দিলাম , এখনো আমার বিলের কাগজ পাইনাই । ২/১ দিন পর পর আসি বিলের কাগজের জন্য , এর মধ্যে ৩/৪ দিন হয় ডেসার থেকে লোক আইসা অবৈধ লাইন কইয়া কাইটা দিল , আর একটা মামলার কাগজ ধরাইয়া দিল ।
এই হল আলম সাবের কথা , এখন আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলি । আমরা তিনজন মিলে একটা ব্যাবসা দিয়েছি বর্তমানে এর বয়স ৫ মাস । সরকারি সব নিয়ম-কানুন মেনেই বিদ্যুৎ লাইন পেলাম সাথে ১০০% ডিজিটাল মিটার । কিন্ত ৩ মাস যায় , ৪ মাস যায় বিল আসেনা । ইউনিট হিসাব করে দেখলম প্রায় ২৫,০০০ টাকা বিল হবে । আমার আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাস করলাম , সবাই বলে প্রথম বিলতো এমন দেরি হবেই । আমরা একটু নিঃচিন্ত হলাম । হঠাৎ একদিন আমাদের অফিসে হাজির এই এলাকার মিটার রিডার ভাই ।
আ: ভাই বিল কই?
রি: বিলতো অনেক সাব।
আ: তাতে কি , বিলতো দেয়া লাগবে ।
রি: কোন সিষ্টেম করবেন না ।
আ: ১০০% ডিজিটাল মিটার ,সিষ্টেম করবেন কিভাবে ?
রি: ৫০০% ডিজিটাল হইলেও সমস্যা নাই , খালি বিসুদবারে রাইতে মিটার খুইল্লা স্যারের কাছে নিমু , শনিবারে সকালে আপনের ফ্যক্টরীতে মিটার লাগাই দিমু ।
আ: ডিজিটাল মিটারেও এরকম হয় ?
রি: এটা বাংলাদেশ সব অয় , যাই সাব ... মোবাইল নাম্বারটা রাখেন পরে খবর দিয়েন ।
আ: আরে মিয়া বসেন ।
রি: না বস কাম আছে ।
আ: সিষ্টেম কিভাবে বলেনতো
রি: বিলের ৫০% আপনের ৫০% আমার ।মোট কথা বিল যদি ২৬০০০ টাকা হয় ১৩০০০ টাকা আমারে দিবেন সব কাজ আমার, আপনের কোন চিন্তা নাই ।
আ: তো সরকারকে কত টাকা দিতে হাবে ?
রি: ৩০০০ টাকার বিল কইরা দিমুনে ।
এই হইল আমাদের অবস্হা , ভাই আমি নিজে খুব চিন্তিত কিন্তু আমার পার্টনাররা খুবই আনন্দিত ।
আমরা বিদ্যুৎ নিয়ে কত আলোচনা কত সমালচনা করি , কিন্তু কখনো কি আমাদের দোষগুলোর কথা চিন্তা করি , যদি না করি তাহলে এখন থেকেই চিন্তা করি অন্তত বভিষ্যত প‌্রজন্মের জন্য ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×