somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মতো রাত.........

২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সপ্ন দেখি এমন একটা রাতের, যে রাতে ফুলের গন্ধে ঘুম আসবে না, বাঁশ বাগানের মাথার উপরের চাঁদ স্নিগ্ধ আলোয় ঢেকে দেবে সকল আধাঁর, কাজলা দিদির মত কারো স্বার্থহীন ভালবাসার সৃ্তি থাকবে মনে, চলে গেছে যাক, ভাল বেসেছিল ভেবে কিছু সূখের অনুভূতি নিয়ে চুপ করে শুয়ে থাকব,
ঝিরিঝিরি হাওয়া জানালা দিয়ে এসে স্পর্শ করবে আমাকে, ঝিঝি পোকার একটানা কলরবে আমি ডুবে যাব কোনো মধুর সৃ্তির আলোতে, হঠাত আবার ফিরে আসবো জীবনে আর খাটে আলনায়, ঘরে জানলায় উড়তে থাকা ঝিঝি পোকাকে দেখে মনে পরে যাবে বুদ্ধদেব বসুর কবিতা, ভাবতে থাকব কবিতা নিয়ে, মনে পড়ে যাবে বিস্মরিত কবিতার লাইন,

হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে
তারা শুধু কেঁদে মরে বাইরে।

ভাবতে ভাবতে কবিতা নিয়ে দুবে জাব সুনীলের কবিতায়, আমার প্রিয় কবি, নীরার প্রেমে হাবুডুবু খেতে খেতে, মন খারাপের কালে মনে পরে যাবে

মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই
কেউ তা জানেনা, সকলি গোপন, মুখে ছায়া নেই

আমিও মানুষ আমার কি আছে অথবা কি ছিল? মনে পড়বে রুদ্র মুহাম্মদ শহীদুল্লার কবিতা,

কিছুটাতো চাই, কিছুটাতো চাই
অভিলাসী মন চন্দ্রে না পাক জোছনায় পাক সামান্য ঠাঁই।

চলে যাওয়া প্রেয়সীকে জানাতে ইচ্ছে করে
তুমি জানো নাই, আমি তো জানি, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোঁতে না শাখায়
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন,
এইতো অধঁর ছুয়েছে সূখের সুতনু সূনীল রাত।

ভাবতে ভাবতে ভুলে যাব সব অভিযোগ, রুদ্রের মত জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণা ময়?, প্রশ্নে জীবন কে বিভ্রান্ত করব না। একা মনে হলে মনে ভেসে আসবে সুমনের গান,
'একলা হতে চাইছে আকাশ, মেঘ গুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে'।

অনেক শুনে ফেলায় শুনতে ইচ্ছা করে না আমার প্রিয় গানগুলো মনের গহীনে বেজে যাবে একে একে, ভরাত মদির গলায় জেম্‌স গাইতে থাকবে,

বিবাগী
লুটপাট
যে পথে পথিক নেই
নীরবে
পূবের হাওয়া
চির হরিত

মন ভালো করে দিয়ে গেয়ে চলবে অঞ্জন দত্ত, সন্ধ্যা, হৈম্নতী, মন ভালো হলে জীবন জোয়ারে ভাসিয়ে নিতে আসবে

IRON MAIDEN, METALIKA, ITERNAL TEARS OF SORROW, CHILDREN OF BODDOM, PINK FLOYED, ROLLING STONES, DREAM THEATRE, ঘুম নেমে এলে চোখে মনে পড়বে, আমার প্রিয় কবিতা Charles Baudelaire এর লিখা সুনীলের অনুবাদ, আমার প্রিয় কবিতা, এখন আমি এ অনুবাদ করলাম, সূনীল এর টা না পেয়ে,

The Stranger
(অসাধারণ আগন্তুক)

তুমি কি ভালোবাসো অচেনা আগন্তুক, আমায় বলো, তোমার বাবা, মা, বোন, ভাই কে?

আমার বাবা নেই, মা নেই, বোন নেই, ভাই নেই।

তোমার বন্ধুদের?

এই একটি শব্দের মানে আমি আজো বুঝিনি।

তোমার দেশ?

আমি জানিনা কোন দ্রাঘিমায় তার অবস্থান।

সৌন্ধর্য্য ভালোবাসো?

আমি তাকে অবশ্যই ভালোবাসতাম, যদি সে হত কোনো দেবি এবং অমর।

সোনা?

আমি তা ঘৃণা করি যেমন তুমি কর ইশ্বরকে।

তবে তুমি কি ভালোবাসো অসাধারণ আগন্তুক, আমায় বলবে?

আমি ভালোবাসি মেঘ, যেসব মেঘেরা ভেসে যায়, এই এখানে, এই ওখানে...........
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×