somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকেন সাসলিক তৈরি করার সহজ(!) পদ্ধতি (সচিত্র)

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন অপেশাদার রন্ধন শিল্পীর পাক্কা পেশাদার(!) রান্না। হাত পকেট থেকে বের করে চলুন শুরু করা যাক "বেজাইল্লা মুরগী সাসলিক" বানানো।
ঝামেলার বললাম এই জন্য যে সাসলিক কাঠি খুঁজতে খুঁজতে জীবন শেষ।
বড় সুপার শপ ছাড়া পাবেন না। এমনকি সপ্ন তেও পাবেন না।
এখানে আগেই বলে রাখি আমি কিউব সাইজটা একটু বেশিই ছোট করে ফেলছি। আরেকটু বড় করে কাটবেন। আর এই খাবারটা তেল ছাড়াও করতে পারবেন মনে হয়। সেক্ষেত্রে টমেটো সস দিবেন, তাতে একটু গ্রেভি দেখাবে। আমি জাস্ট ২/৪ ফোটা সরিষার তেল দিয়েছি।

উপকরণঃ
১. মুরগির বুকের মাংস হাড় ছাড়া
২. আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, গোলমরিচ গুঁড়া সব কিছু আধা চা চামচ করে
৩. লেবুর রস - পরিমান মত
৪. টেস্টিং সল্ট - পরিমান মত
৫. লবণ - পরিমান মত(যদি প্রয়োজন মনে করেন)
৬. টমেটো সস ১ টেবিল চামচ(যদি প্রয়োজন মনে করেন)
৭. গাজর, ক্যাপসিকাম, পেয়াজ, টমেটো, আনারস কিউব করে কাটা প্রয়োজন মত
৮. সাসলিক কাঠি

উপরের উপকরণ কম বেশি হলেও চিন্তার কিছু নাই। চালিয়ে যান।

রান্নার পদ্ধতিঃ
মাংস কিউব করে কেটে সব মসলা মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপর কাঠিতে প্রথমে পেয়াজ, মাংস, টমেটো, আনারস, ক্যাপসিকাম, আবার মাংস, গাজর, আবার আনারস, আবার মাংস, আবার পেঁয়াজ সাসলিক কাঠিতে গেথে অল্প তেলে বা ব্রাশ বা চামচ দিয়ে ফোটায় ফোটায় তেল দিয়ে ভেজে নিতে হবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে বা উল্টা পাল্টা করে। পরে সস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
১।



২।



৩।



৪।



৫।



৬।



৭।



৮।



৯।



১০।



১১।



১২।



১৩।



১৪।



১৫।



১৬।



খরচঃ
১। সাসলিক কাঠি ১০০ টার প্যাকেট - ৫০ টাকা(১০ পিস লেগেছিল)
২। আনারস প্রতি পিস- ২৫ টাকা (৪ ভাগের ১ ভাগ লেগেছে)
৩। ক্যাপ্সিকাম প্রতি পিস- ২০ টাকা
৪। মুরগীর শুধু বুকের মাংস প্রতি কেজি- ৩০০ টাকা
৫। অন্যান্য জিনিস বাসাতেই ছিল।

বিভিন্ন সবজি ও তেল কম থাকার কারনে সাস্থসম্মত মনে হয়। কি বলেন? আর রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কিন্তু! আর হ্যা আরেকটা কথা আনারসটাই সবচেয়ে বেশি মজা লেগেছিল। তাই এটা বেশি করে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×