somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইলাতুল মি‘রাজের সংক্ষিপ্ত ঘটনা

০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদা রাতে রাসূলুল্লাহ (ছাঃ) কা‘বার
হাতীমে ঘুমিয়ে ছিলেন। রাতের শেষভাগে জিবরীল
(আঃ) আল্লাহর নির্দেশ মতে রাসূলুল্লাহ (ছাঃ)-
... এর নিকট উপস্থিত হয়ে তাঁকে বোরাকের
পিঠে আরোহন করিয়ে বায়তুল্লাহ থেকে বায়তুল
মুক্বাদ্দাসে নিয়ে যান।
সেখানে পৌঁছে তিনি বোরাক্বটিকে একটি পাথরের
সাথে বেঁধে বায়তুল মুক্বাদ্দাসে দু’ রাক‘আত ছালাত
আদায় করেন।
অতঃপর তাঁর নিকট ঊর্ধ্বলোকে ভ্রমণের বিশেষ
বাহন উপস্থিত করা হয়। মতান্তরে ঐ বোরাক্বের
মাধ্যমে জিবরীল (আঃ) তাঁকে মহান আল্লাহর
সান্নিধ্য লাভের জন্য ‘সিদরাতুল মুনতাহা’ পর্যন্ত
নিয়ে যান। পথিমধ্যে প্রথম আসমানেআদম (আঃ),
দ্বিতীয় আসমানে ইয়াহ্ইয়া ও ঈসা (আঃ), তৃতীয়
আসমানে ইউসুফ (আঃ), চতুর্থ আসমানে ইদ্রীস
(আঃ), পঞ্চম আসমানে হারূণ (আঃ), ষষ্ঠ
আসমানে মূসা (আঃ) এবং সপ্ত আসমানে মুসলিম
জাতির পিতা ইবরাহীম (আঃ)-এর সাথে তাঁর সাক্ষাৎ
ও পরিচয় হয়।
অতঃপর জান্নাত-জাহান্ন ­াম ও ‘বায়তুল মা‘মূর’
পরিদর্শন করেন। সিদরাতুল
মুনতাহা পৌঁছে জিবরীল (আঃ) তাঁকে তথায়
একা রেখে চলে যান। এরপর রাসূলুল্লাহ (ছাঃ)-
কে ‘রফরফ’ বাহন আরশে মু‘আল্লাকা পর্যন্ত
পৌঁছে দেয়। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ)-কে এক
টুকরা মেঘ আচ্ছাদিত করে ফেলে। তখন রাসূলুল্লাহ
(ছাঃ) সিজদায় লুটিয়ে পড়েন।
এসময় মহান আল্লাহ তাঁর বান্দার অতীব
নিকটে আসেন এবং তাঁর দিকে ঝুকে পড়েন। এ সময়
উভয়ের মাঝে দূরত্ব ছিল দুই ধনুক বা দুই গজেরও
কম। তখন আল্লাহ তাঁকে অহী করেন-
‘অতঃপর নিকটবর্তী হ’ল এবং ঝুলে গেল। তখন দুই
ধনুকের ব্যবধান ছিল বা তারও কম। তখন আল্লাহ
স্বীয় বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার
তা করলেন’ (নাজম ৮-১০) ।
আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য ৫০ ওয়াক্ত
ছালাত ফরয করেন। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ)-এর
উপর থেকে মেঘমালা সরে গেলে তিনি জিবরীল
(আঃ)-এর সাথে দুনিয়াতে ফিরে আসার জন্য
রওনা দিলেন। পথিমধ্যে ষষ্ঠ আসমানে মূসা (আঃ)
তাঁকে মি‘রাজের প্রাপ্তি ও প্রত্যাদেশ
সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ছাঃ)
তাঁকে ৫০ ওয়াক্ত ছালাতের কথা বলেন।
মূসা (আঃ) তাঁকে পুনরায় আল্লাহর নিকট
ফিরে গিয়ে ছালাতের পরিমাণ কমিয়ে আনার জন্য
পরামর্শ দিলেন। মূসা (আঃ)-এর পীড়াপীড়িতে রাসূল
(ছাঃ) কয়েকবার আল্লাহর নিকট যান এবং ছালাতের
ওয়াক্তের পরিমাণ হ্রাস করার অনুরোধ করেন।
ফলে আল্লাহ তা‘আলা স্বীয় অনুগ্রহে ৫০ ওয়াক্ত
ছালাতকে কমাতে কমাতে ৫ওয়াক্ত করেদেন, যা ৫০
ওয়াক্তের ফযীলতের সমান।
রাসূলুল্লাহ (ছাঃ) স্বচক্ষে জান্নাত, জাহান্নাম,
বায়তুল মা‘মূর, মাকামে মাহমূদ, হাউযে কাওছার
ইত্যাদি পরিদর্শন করে বায়তুল
মুক্বাদ্দাসে ফিরে আসেন এবং বিভিন্ন
আসমানে যে সকল আম্বিয়ায়ে কেরামের
সাথে সাক্ষাৎ হয়েছিল তারাও তাঁর সাথে বায়তুল
মুক্বাদ্দাসে অবতরণ করেন। অতঃপর
তিনি আম্বিয়ায়ে কেরামকে সাথে নিয়ে সেখানে দু’রাক
ছালাতের ইমামতি করেন। (কারো মতে সেটি ছিল
ফজরের ছালাত)।
ছালাত শেষে তাঁকে জাহান্নামের দারোগা ‘মালেক’
ফেরেশতার সাথে পরিচয় করিয়ে দেওয়াহয়। অতঃপর
বোরাক্বে আরোহন করে অন্ধকার থাকাঅবস্থায়
তিনি পুনরায় মক্কায় নিজ গৃহে ফিরে আসেন।

[[ বেস্ত সময়ে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ]]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×