চাঁদের আলো পরেছে নীল
অপরাজিতার পাপড়িতে।
অপরাজিতা এমনিতেই
আমার প্রিয়
ফুল,চাঁদটা আরো প্রিয়।
আমি এক পলক দেখলাম
ওদের
ভালোবাসাটা ,সংসার
দেখার সুযোগ হলোনা ।
সামনে অগুতে শুরু করলাম
।আজ
কোনো আবেগি ভনিতা নয়।
আজ
আমি বাস্তবতাকে ছুয়েই
তবে ফিরবো!
গত কয়েক সপ্তাহ,কয়েক
মাস
আমি জোছনা দেখতে পারিনি ।
তাতে কি ?চাঁদটাকে আজ
চিত্কার
করে বলতে ইচ্ছে করছে 'দেখো ,কোনো শক্তি আমাকে আলাদা করতে পারেনি ।
আমি আবার
ফিরে এসেছি।'আমি হাঁটছি আর
হাঁটছি । অনন্ত
পথটা যেনো শেষই
হতে চায় না ।
চাঁদটা যেনো একটু
হেলে পরলো ।
অনেকটা সময়
পেরিয়ে গেছে ।আমার
ভয় হতে শুরু করলো ,এই
চাঁদের আলোয়
আমি ফিরতে পারবো তো আমার
পুরণো ঠিকানায়?
কতক্ষন
কেটে গেলো বেঝা মুস্কিল ,আমি একটা পরিচিত
জায়গায় পৌছুলাম
হয়তো ।একটা বৃক্ষ !খুব
আপন মনে হলো ওটাকে ।
আমি অস্পশ্ট আলোয়
দেখার চেষ্টা করলাম ।
হৃদয়ের মত একটা চিহ্ন ।
সেখানে একটা মাত্র
নাম লেখা ।খুব পরিচিত
নাম ।লেখাটা কার ?
আমি আস্পশ্ট আলোয়
ভয়ে ভয়ে লিখলাম ,
"জানি তুমি আমায়
অপরাধ দেবে না ।তবু
বলো ,অপরাধ
কি দিতে হয়?পূত পবিত্র
একটা স্বপ্ন
কি কখনো কাউকে দেখিয়ে দিতে হয়?
তাইতো স্বপ্ন
দেখেছিলাম ।হলুদ
একটা খাম নিয়ে তাই
অপেক্ষা করেছিলাম
কনেকক্ষন ।সে খাম
তোমাকে হলুদ কষ্ট
দিতে পারেনি ।ডান
হাতে রাখা লাল
গোলাপটা আরো লাল
করে দিয়ে গেলো বাসের
চাকাটা।তবু সেই চিঠির
ভাষাটা যদি কোনোভাবে তুমি বুঝতে পারো ,তবে আমায়
ক্ষমা করে দিও।আমার
মৃত্যুটাকে আমি তোমার
ভালোবাসা ভেবেই
গ্রহন করে নিয়েছি!
তুমিতো আমাকে অনেক
কিছুই দিয়েছিলে ,কিন্তু
আমি তোমাকে সামান্য
স্বৃতিটুকুও
দিতে পারলাম না"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


