পুরো মুখই তো হলুদ, কোথায় লাগাই??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেকদিন পর দাওয়াত পেলাম বিয়ের। মনে মনে ভাবছিলাম, কতদিন কেউ বিয়ের দাওয়াত দেয়না। আমার এক দোস্ত বিয়ে করছে অবশ্য কয়দিন আগে। আমারে দাওয়াত দেয়নাই
। আমারে দাওয়াত দিয়া নাকি ওর দাম্পত্য জীবনের সুখ নষ্ট করতে চায়না। বুঝলাম না, আমি ওর বৌকে দেখলে, কিংবা ওর বৌ যদি আমাকে দেখে, তাহলে দাম্পত্য জীবনের সুখের হানি হবে ক্যান?
যাই হোক, দাওয়াত যখন পাইছি, গেলাম বাড়ীতে। আমার খালাত ভাইয়ের বিয়ে। গায়ে হলুদের দিন। এখানে বলে রাখি, আমি খুব লাজুক টাইপের ছেলে, মেয়েদের সাথে কথা বলতে গেলেই লজ্জায় লাল হয়ে যাই, যদিও উজ্জ্বল ফর্সা নই বলে অতটা বুঝা যায়না
। হঠাৎ কি মনে হলো, ভাবলাম সবার আগে কনে আমিই দেখব। সবাই মাইক্রোতে যাবে। আমি আগেই চলে গেলাম মোটর সাইকেলে। মেয়েদের দোতলা বাড়ী। জীবনেও আসিনি এই বাড়ীতে। কিন্তু সোজা ঢুকে গেলাম, কোন সংকোচ না করেই। নিচতলায় লোকজন তেমন একটা দেখলাম না। চলে গেলাম দোতলায়। গিয়ে দেখি একটা রুমে উজ্জ্বল আলোকসজ্জা আর অনেক ভীড়। বুঝলাম এখনেই কনে অপেক্ষা করছে আমার জন্যে!!
গেলাম রুমের মধ্যে। ঢুকে বললাম কনে দেখব। অনেকটা ঘোষনার মত। কাউকে চিনিনা। আমাকেও চিনেনা কেউ। কেউ একজন বলল, এখন দেখা যাবেনা, সাজানো হচ্ছে, কতক্ষণ পর স্টেজে বসলে তখন দেখবেন। আমি বললাম, তখন দেখার ইচ্ছা থাকলে তো আর এখন আসতাম না, এখনই দেখব। এরকম যখন তর্ক করছিলাম, হঠাৎ খেয়াল করলাম, কনেকে যেখানে সাজাচ্ছে, তার সামনে একটা ড্রেসিং টেবিল, ঐটার আয়না দিয়ে কনে তাকিয়ে আছে আমার দিকে
। আমার চোখ পড়া মাত্রই সরে গেল। আমি বললাম, সরলেন কেন, দেখি একটু ওদিকে ঘুরেন, আমি দেখি। কিন্তু সে কোনভাবেই ঘুরবেনা। আমি এবার ভীড় সরিয়ে গেলাম এক্কেবারে কনের সামনে। যদিও নিজেই বুঝতে পারছিলামনা আমি এত কিছু করছি কিভাবে, যে আমি মেয়েদের সামনেই পড়িনা!!! কনের সামনে যাওয়ার সাথে সাথে তিনি তো লম্বা ঘোমটা দিয়ে মুখ নিচু করে ফেললেন। বললাম, মুখ তোলেন। জবাব আসল, বোনাস দেন। ঠিক আছে, দিচ্ছি বোনাস, কয়েন বের করলাম একটা, হাতে ধরিয়ে দিলাম, কিন্তু মুখের দেখা নাই
। কয়েনটা আবার পকেটে রাখলাম, হঠাত নিজেই দুই হাত দিয়ে কনের মুখ ধরে তুলে ধরলাম, দেখলাম
। কি দেখলাম জানিনা। কিন্তু আমি হতবাক হয়ে গেলাম, আমি কিভাবে পারলাম!!! যাই হোক, কোন মতে নিচে নেমে আসলাম। ততক্ষণে সবাই এসে গেছে। আর কিছুক্ষণ পরেই কনে বসল হলুদের আসরে। সবাই তার মুখে হলুদ মাখছে, আর একটু করে কিছু একটা খাওয়াচ্ছে। ভিডিও হচ্ছিল। আমার পালা। আমি গেলাম, কনে নিচু গলায় বলছেন, বোনাসের কথা ভুলিনাই কিন্তু, আদায় করেই ছাড়ব। আমি বললাম, জ্বী আচ্ছা, দেখা যাবে, কিন্তু আপনার পুরো মুখেই তো হলুদ, আমি লাগাই কোন জায়গায়? খুঁজে দেখলাম, তার ঠোঁট তখনো হলুদ হয়নি। বললাম, আপনার ঠোঁট বাকী আছে, ওখানেই লাগাই। কনে বলছে মিনমিন করে, ভালো হবেনা বলছি। কে শোনে কার কথা। আঙ্গুলের ডগায় হলুদ নিয়ে আলতো করে লাগিয়ে দিলাম কনের নিচের ঠোঁটে!!!
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।