somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লায়েক লায়েক লাগতেছিলB-);)

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিজ্ঞেস করলাম, ‘হোয়াট’স ইউর মেজর?’
কি ডিজাইনিং যেন বলল, ঠিক বুঝলাম না।
বললাম, আই’ম স্যরি, হোয়াট ডিজাইনিং? সে আবার বলল।
কানে ঢুকে নাই নাকি নাকি মাথায় ঢুকে নাই সেইটাও বুঝলাম না। :| আর তো জিজ্ঞেস করা যায়না।
না বুঝেই বললাম, ওয়াও! দ্যাট’স গ্রেট!!! ( হুদাই ভাব লইলাম আর কি B-) )
ভিতরে ভিতরে হাতড়াচ্ছিলাম, আমার জানামতে কোন সাবজেক্টের সাথে ওর বলা সাবজেক্ট ম্যাচ করে কিনা। পেলাম না হাতড়ায়া :( । কথা বলছিলাম এক চাইনিজের সাথে, আমার পিংপং(টেবিল টেনিস) খেলার পার্টনার। আমাদের ভার্সিটির চ্যাম্পিয়ন।

ডর্মিটরির এসিস্ট্যান্ট ম্যানেজার আছে একজন, মালয়েশিয়ান মেয়ে। হালকা পাতলা খাতির আছে তার সাথে;)। ঐ চাইনিজ ছেলের সাথে একই সাবজেক্টে পড়ে। একদিন কথায় কথায় তাকে জিজ্ঞেস করলাম একই কথা, তোমার সাবজেক্ট কি? সে বলল। আবারো আমার এন্টেনার উপর দিয়া গেল। ব্যর্থ!!!/:)

তার কয়েকদিন পর মালয়েশিয়ান মেয়েটা আমাকে জিজ্ঞেস করল, তাদের একটা প্রজেক্ট আছে, সেখানে একজন ইউজার লাগবে। আমি সেই ইউজার হতে রাজি আছি কিনা।
বললাম, আমার কোন আপত্তি নেই, তবে সময়ের একটু অভাব, পরবর্তী উইক এন্ডের আগে সময় দিতে পারব নাB-)। তাদের তাড়া ছিল, আমি তাদের বললাম, আমার ইন্ডিয়ান রুমমেট এসব কাজে ইন্টারেস্টেড, তাকে বলে দেখতে পারি। মেয়েটা জানালো সে তাদের গ্রুপের অন্যদের সাথে আলাপ করে জানাবে। পরে আমাকে জানালো আমার জন্যে অপেক্ষা করবে তারা।

নির্দিষ্ট দিনে তাদের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানলাম, সিউল শহরের বাস সিস্টেমের উপর তারা একটা প্রতিবেদন তৈরী করবে। তাদের লক্ষ্য, এখানকার বাস সিস্টেমকে আরো ইউজার ফ্রেন্ডলি করা। গ্রুপে সেই মালয়েশিয়ান মেয়েসহ আমার সেই চাইনিজ পিংপিং ফ্রেন্ড আর একজন কোরিয়ান ছিল। সেখানে আবার জিজ্ঞেস করলাম তাদের সাবজেক্টের কথা। চাইনিজ পোলা জবাব দিল, তুমি না আগে একবার জিজ্ঞেস করছিলা??:| মালয়েশিয়ানও তাল মিলায়া বলল, আমারেও জিগাইছে। আমার আর কি বলার আছে, বললাম, ভুইলা গেছি!! /:)সেই আজব সাবজেক্টের নাম ছিল ‘ইন্টারেকশন ডিজাইনিং’।

আমার কাজের তিনটা ধাপের মধ্যে প্রথমটা ছিল, আমাকে একটা বাস নাম্বার আর জায়গার নাম দেয়া থাকবে, আমাকে এক্সপ্রেস ট্রেন স্টেশন থেকে বের হয়ে কাংক্ষিত বাস খুঁজে সেখানে যেতে হবে। আমি সাধারণত যাতায়াতের জন্যে সাবওয়ে(পাতাল ট্রেন) ব্যবহার করি, সেজন্যে বাসের ব্যাপারে তেমন একটা ধারণা ছিলনা। আর সেখানে রাস্তার লেন আছে মাত্র ৭/৮ টা!!!
স্টেশন থেকে বের হলেই একটা বোর্ডে সব লিখা আছে কোন লেন দিয়ে কোন বাস যাবে। কিন্তু বোর্ডের ক্ষুদ্র সাইজ, কিংবা আমার চোখের দৃষ্টির বিশালতা যে কারণেই হোক, সেটা আমার চোক্ষে পড়েনাই। আমি এই লেন থেকে সেই লেনে আমার কাংখিত বাস খুঁইজা বেড়াইতেছি:|

কিন্তু, ঘটনা এইখানে না। ঘটনা হইল, আমার দু’পাশ থেকে দুজন শুরু থেকেই ভিডিও করছিল ননস্টপ। সিউল স্টেশনকে সিউল শহরের প্রাণকেন্দ্র বলা যায়। অনেকটা ফার্মগেটের মত। আমার ভাব দেখে কে!!! B-)একবার এই লেনে, আরেকবার ঐ লেনে, কে ভিডিও করতেছে, কে পিছন পিছন দৌড়াইতেছে-হু কেয়ারস!!! ;)আশেপাশের লোকজন হা করে দেখতেছে, কোথাকার কোন লায়েক(!) কিসের না কিসের শ্যুটিং করতেছে সেইরকম ভাব নিয়া। আমার সেই বাস খুঁজে বের করতে লাগছে মাত্র পঁচিশ মিনিট!!মদন আর কারে কয়!!! বাস যখন খুঁইজা পাইছি, মনে হইছে এভারেস্ট জয় কইরা ফালাইছি! নানান পোজে ছবি তুলতেছিলাম হাতে ভিক্টরি সাইন দেখাইয়া!!:D

বিঃদ্রঃ বিখ্যাত ভিডিওখান এখানে দিলাম না জনস্বার্থের কথা বিবেচনা কইরা! পরে দেখা যাইব, পরিচালকরা লাইন ধরছে ফিলিমে সই করানোর লাইগা, বাংলার নায়করা মিছিলে নামছে ভাতের লাইগা, ভিলেনরা নির্বাসনে গেছেগা জানের মায়া লইয়া!! এত বড় সর্বনাশ কেমনে করি কন??!!:D
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×