somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের সবচাইতে বেদনাদায়ক ঘটনা,যা আজো আমাকে কাঁদায়।

২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে হল দেড় বছর। অনেক চেষ্টার পর ১২ মাসের মাথায় আল্লাহ আমার গর্ভে সন্তান দিলেন। আমাদের আনন্দ তখন দেখে কে? প্রতিটি দিন প্রতিটি রাত আমার তখন প্রবল ঘোরে কাটে।
কিছু শারীরিক অসুবিধা ছিল তখন আমার। কিন্তু বুঝিনি সেটা কি রকম মারাত্নক হতে পারে। যাই হোক প্রথম তিন মাস ভালোভাবেই কাটলো। এরপর প্রথম সনোগ্রাম করার পর ডাক্তার সেটা দেখেই যা বলল,তাতে আমার আর আমার স্বামীর মাথায় বাজ পরল। উনি বললেন তোমার বেবি অনেক আগেই নষ্ট হয়ে গেছে, অ্যাবোরশন করে ফেলতে হবে। আমি বললাম, কোন কারণ ছাড়াই নষ্ট হয়ে গেল? কী বলছেন আপনি? তখন উনি বললেন যে তুমি আবার সনোগ্রাম কর, দেখ কী হয়........তবে আমার মনে হয় কোন লাভ হবেনা।
আমার মাথা তখন প্রবল ঘুরছে, মনে হচ্ছে এক্ষুণি পরে যাব। এসব কী শুনলাম? এটা কি সম্ভব?
আমি ঐ ডাক্তারের কথা বিশ্বাসই করতে পারছিলামনা, আমাদের বেবি নষ্ট হয়ে গেছে? ও পৃথিবীতে আসতে পারবেনা? আমরা ওকে দেখতে পারবোনা? আমাদের দুজনের রঙিন স্বপ্নের জাল বোনা যার জন্য, মধুর ডাক শোনা ইত্যাদি কল্পনা করা যার জন্য সে আসবেনা?
পরের দিনই আবার সনোগ্রাম করতে যেতাম,কিন্তু হায়!!! একী হল? সন্ধ্যার পর থেকেই আমার ব্লিডিং শুরু হল। সাথে তলপেটে চাপ। আম্মু তাড়াতাড়ি করে অনেক পুরনো এবং বিশ্বস্ত এক ডাক্তারের সাথে এ্যাপয়েনমেন্ট করলেন। আমি প্রথমেই এই ডাক্তারের কাছে যেতে পারিনি কারণ উনার চেম্বার অনেক দূরে, কারও সময়সুযোগই হয়নি আমাকে ওখানে নিয়ে যাওয়ার, আর আগেই বলেছি আমার তেমন কোন সমস্যা ছিলোনা।
যাই হোক উনিও বললেন বেবি নষ্ট হয়ে গেছে.........কালকে দুপুরে আস, ওর অ্যাবোরশন করতে হবে। সারারাত আতঙ্ক আর ভয়ের মধ্যে কাটলো। ভোর থেকে প্রচন্ড পেইন উঠলো, আমার বেবি আমার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করতে লাগলো বের হয়ে যাবার জন্য। ব্লিডিং ও বেড়ে গেল। আমি তখন ব্যাথায় পাগল, আমার কান্নায় সবার দিশেহারা অবস্হা। আমাদের ড্রাইভার ছুটিতে, আব্বু আরেকজনকে জোগাড় করলেন। গোঙাতে গোঙাতে আধমরা হয়ে হাসপাতালে পৌঁছলাম। সাথে সাথে ঐ ডাক্তার আন্টি আমাকে ওটিতে নিয়ে গেলেন, ভয়াবহ ব্লিডিং হচ্ছে তখন আমার।
আমাকে অপারেশন বেডে ওঠানো হল। আ্যনেসথেশিয়া দিয়ে পুরোপুরি বেহুঁশ করা হল। এরপর যখন হুঁশ ফিরল, আমি তখন পোষ্ট অপারেটিভ রুমে। আমার সব শেষ। প্রচন্ড কষ্টে আমার চোখ মুখ শুকিয়ে গেছে। আমি কাঁদতে পারছিলামনা। এতো আদরের বেবি যাকে আমি এতোদিন পেটে ধারন করেছি, সে নেই।
জানিনা আপনাদের কী মনে হচ্ছে....এমনও দেখেছি আমাদের দূরসম্পর্কের আত্নীয়া দুইজনকে যাদের একেবারে বেবি হওয়ার সময় সমস্যা হল, তারপর বেবি মারা গেল। এই ঘটনা আরো অনেক বেশী বেদনাদায়ক।
আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমার ক্ষেত্রে যা হল, তার নীল বেদনা এখনো আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। আমি আজো কোনমতেই ভুলতে পারিনা........সারাক্ষণ আমার মনে হয় আমাদের একটা বেবি ছিল, যে তার মাতৃগর্ভে যাত্রা শেষ করার আগেই চলে গেছে। নিজের ভেতর কী রকম যে ফাঁকা ফাঁকা লাগে সেটা কাউকে বোঝাতে পারবোনা কখ্‌খোনো না কোনদিনও না।
আমার স্বামী প্রতিদিন অফিসে যায়, প্রচন্ড ব্যস্ততার মাঝেও দুঃখ ভুলানোর জন্য আমাকে পর্যাপ্ত সময় দেয়। কিন্তু আমি যখন বাসায় একলা থাকি তখন আপনা থেকেই চোখ ভিজে আসে। কীরকম একা এবং নিজের ভেতর খালি খালি যে লাগে।
কী করবো বলেন আপনারাই.........আমার সময় কাটতে চায়না কিছুতেই। সারাটাদিন মন খারাপ থাকে.....কোনকিছুতেই মন বসেনা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৪
৩৯টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×