somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার কিছু গল্প-১

২৩ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পোষ্টেই বলেছি আমি খুব ভুলোমনের মানুষ তাই বলে রাখি আমার ছোটবেলার ঘটনাগুলো বেশি মনে নেই। আবছা আবছা যা কিছু মনে পড়ে আর কিছু ঘটনা যেগুলো আমি আমার মা, খালা, মামাদের কাছ থেকে শুনেছি, সেগুলো-ই শেয়ার করছি।


প্রথমেই শুরু করছি দুই বাচ্চাকে নিয়ে। একজন আমার ছোটবোন(যে আমার চেয়ে বয়সে আড়াই বছরের ছোট) যার বয়স তখন আট/নয় মাস হবে, এবং অপরজন আমার এক খালাতো ভাই যে আমার ছোটবোনের চেয়ে তিন মাসের বড় হবে। দুইজনকে পাশাপাশি শুইয়ে রাখা হয়েছে। বিছানার পাশে অলিভ অয়েলের বোতল রাখা। আমার তখন কেন জানি মনে হল বাচ্চা দুটোকে একটু তেল মালিশ করা দরকার। আমি মহা উৎসাহে বোতল থেকে তেল ঢেলে দুইজনকে তেলগোসল করালাম। :) পাশে আমার খালু চেয়ারে বসে নির্বিকারভাবে হাতের আঙ্গুল বাজাচ্ছেন!!! :D


আরেকটা কাহিনীর কথা বলি। তখন আমার বয়স ৪ বছর হবে। আমরা তখন থাকতাম ঢা.বি.-র জসীম উদ্দীন হলে। আব্বু তখন লেকচারার। প্রচন্ড শীত তখন। আমি আবার তখন সবকিছু বেশী বুঝতাম। আম্মু আমাকে এবং আমার ছোটবোনকে গোসল করিয়ে তেল মালিশ করে গরম কাপড় পরিয়েছেন। তিনি তখন রান্নাঘরের কাজে ব্যস্ত। তো ওকে বললাম যে আম্মু গোসল করাতে পারেন ঠিকমতো.... আসো আমি তোমাকে আবার গোসল করায়ে দেই। যেই বলা সেই কাজ। :) ওকে আবার নিয়ে গেলাম গোসলখানায় এবং বরফশীতল পানি দিয়ে গোসল করায়ে খুব বীরত্বপূর্ণ কাজ করেছি এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছি!! ;) আম্মু কিছুক্ষণ পরে এলেন এবং তার বড়মেয়ের এহেন কর্মে আরো কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দঁড়িয়ে রইলেন। :) পরে আমাকে অবশ্য এই বীরত্বপূর্ণ কর্মকান্ডের কারণে বিশাল এক উপহার দেয়া হয়েছিল! :) :)


এই বয়সেরই আরেকটি ঘটনা। আম্মু, ছোটখালামনি, মামাসহ আরো কয়েকজন একসাথে বসে গল্প করছেন। আমি এসে মাঝখানে বসে সবাইকে প্রশ্ন করলাম ফুফুদের জামাই হয় ফুফা, খালাদের জামাই হয় খালু, কিন্তু আম্মুর জামাই কে? :| আমার কথায় সবাই হেসে বললো "তোমার আম্মুর জামাই তোমার আব্বু।" আমি শুনে লজ্জায় বাঁচিনা। বললাম ''ঈঈঈঈঈ!!!! আব্বু জামাই!!!!" আমার কথায় উপস্হিত সবার হাসতে হাসতে গড়াগড়ি অবস্হা! :)


আরেকদিনের ঘটনা, আম্মু মামাকে বলছেন "আমার শ্বশুরবাড়িতে যেতে হবে, তার আগেই যদি তুমি পারো তাইলে এই কাজটা করে দাও।" আমার আবার খুব বেড়ানোর বাতিক। আমি কথাটি শুনে বললাম, "আমিও শ্বশুরবাড়ি যাবো!!" :) বলে আমার সেকী কান্না, সবাই বলতে লাগলো তোমার এখনো ঐখানে যাওয়ার বয়স হয়নাই, বড় হয়ে তারপর যেও। কিন্তু আমি কারো শুনছিনা, আমার এককথা আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হবে!! এই কথা বলে এখনো মামারা হাসাহাসি করে, "কী খুবতো শ্বশুরবাড়ি যাইতে চাইসিলা, এখন কেমন লাগে?" :)


এই ঘটনার মাসখানেক পরের ঘটনা বলি। নানা লেখালেখি করছেন,পাশে নানি বসে আছেন। আমি নানিকে বললাম, "নানি, নানা আপনার কী হয়?" নানির ফর্সা টকটকে মুখটা লজ্জায় লাল হয়ে গেল। খালামণি বললেন "বন্ধু হয়।" বলেই আবার হাসাহাসি। আমার খুব রাগ লাগতো তাদের হাসি দেখে।


আমরা তখন ময়মনসিং- এ,আমাদের গ্রামের বাড়িতে। চুলায় এক হাড়িতে দুধ, অন্য হাড়িতে ডাল জ্বাল দেয়া হচ্ছে। আমি গিয়ে একটু রান্না করার চেষ্টা করলাম। :) বড় চামচ দিয়ে খানিকটা ডাল তুলে দুধের হাড়িতে দিলাম, আবার খানিকটা দুধ তুলে ডালের হাড়িতে দিলাম!! :D এভাবে বেশ কতক্ষণ রান্নাবান্না করলাম, কেউ তখন টের পায়নি। পরে ফুফুমণি এসে আমার অবস্হা দেখে হাসবেন নাকি রাগবেন এমন অবস্হা! :)


আচার পছন্দ আমার খুব ছোটবেলা থাকেই। দাদুবাড়িতে দেখতাম বয়াম বয়াম ভরা নানান রকমের আচার। চুরি করে প্রায় প্রত্যেকদিন আচার খেতাম। কিন্তু বড়দের জ্বালায় আর কতই পারা যায়। তাই একদিন আমি আমার এক চাচাতো বোনের সাথে পরামর্শ করলাম কি করা যায়। ঠিক হল ও পাহারা দিবে আর আমি বয়াম চুরি করে আনবো! :) যেই ভাবা সেই কাজ। ও পাহারা দিচ্ছে আর আমি বয়ামটা খুঁজছি। এই ফাঁকে ফুফুমণি মনে হয় টের পেলেন। কিন্তু আমিও বয়ামটা পেয়ে গেছি। ওটা নিয়ে আসতে গিয়েই ধরা খেলাম.......কিন্তু ধরা দিলাম না। সোজা দৌড় দিলাম কাঁচের ভারী বয়ামটা নিয়ে। ফুফুমণি পিছন থেকে চিৎকার করে উঠলেন ''দাঁড়াও, আমি তোমাকে একটা বাটিতে আচার বেড়ে দেই......বয়ামটাতো ভেঙ্গে ফেলবা এভাবে নিয়ে গেলে।" কিন্তু আমি ততোক্ষণে লাপাত্তা। চুরি করে মনেহয় শুধু আচারই খেতাম....আর কিছু খেয়েছি কিনা মনে নেই। কিন্তু পেট তো আর আমাকে রক্ষা করতোনা। ঠিকমতো সে তার কার্য সম্পাদন করতো। অর্থাৎ যত নিয়মিত আচার খেতাম, ঠিক ততোই নিয়মিতভাবে ডায়রিয়া হতো। :|


এবার একটি ব্যতিক্রমী ঘটনা দিয়ে লেখাটি শেষ করছি। আমার ছোটবেলার ঘটনা আর মনে পড়ছেনা। তাই আম্মুর কাছ থেকে শুনা একটি ঘটনা বলছি। আমার বড়খালাম্মি তখন প্রেগন্যান্ট। প্রথম সন্তান আসতে বাকি আর মাত্র কয়েকদিন। তখন আমার এক মামা (বয়স সম্ভবত তখন ছিলো ৬কি ৭ বছর) আম্মুকে প্রশ্ন করলেন, "মেজু, বড়ুর পেট এ্যতো বড় কেন? কী খাইসে?" আম্মু বললেন "বড় একটা তরমুজ আস্ত খেয়ে ফেলসে, তাই এতো বড়!!!" :D :D :D মামাও সরল মনে আম্মুর এই কথাটি বিশ্বাস করলেন এবং মহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কী করা যায়....এটা কি এভাবেই থাকবে নাকি বের করতে হবে...কীভাবে বের করা যায় ইত্যাদি ইত্যাদি!! :) :)


কী, বন্ধুরা....আমার এই ফালতু লেখা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেলেন? ঠিক আছে, আর লিখবোনা এখন......পরে মনে পড়লে আবার লিখবো ইনশাল্লাহ। কোন মিসটেক হলে মাফ করবেন আশা করি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×