বাচ্চাদের 'না' বলুন 'হ্যাঁ'-এর মোড়কে
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'না' বলাটাও একটা আর্ট। সবাই কিন্তু গুছিয়ে না বলতে পারেন না। বিশেষ করে, সন্তানকে মুখের উপর 'না' বলা এক এক সময় মায়েদের ক্ষেত্রে বেশ 'চাপ'-এর হয়ে যায় । অন্যথায় কী করণীয়?

'এটা কর না', 'ওটা কর না' যেমন আপনার শুনতে ভালো লাগে না তেমনি বাচ্চাদেরও সবকিছুতে এত না শুনতে ভালো না লাগাটাই স্বাভাবিক । তাই সরাসরি না বলে তাকে বুঝিয়ে দিন কাজটা তার ভুল হচ্ছে। আর এই ধরনের কাজ তাকে মানায় না। আপনিও অপ্রিয় হলেন না। বাচ্চাটিও একবারেই কথা শুনবে। বাচ্চারা কিছু কিনে দেওয়ার বায়না করতেই পারে। এদিকে আপনি সঙ্গে সঙ্গেই কিনে দেওয়ার পক্ষপাতী নন। সেটা না জানিয়ে নরম গলায় বলুন, দু'একদিনের মধ্যে নিশ্চয়ই কিনে দেবেন এমন আসস্ত দিন । আপনার আর বাচ্চার দু'জনের কথাই রইল। সন্তান কি টিনএজের আসে-পাশে? তাহলে বুদ্ধিমানের কাজ হল, বারণ করা সত্ত্বেও যে কাজ সে করতে চাইছে তার ভালো-মন্দ-র দায়িত্ব তাকেই নিতে বলুন। দেখবেন, দায়িত্ব ঘাড়ে চাপলেই জেদী মন নরম হয়ে যাচ্ছে। সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিন । দেখবেন 'না' শব্দটা আপনার মুখ থেকে কম বের হচ্ছে । অথচ আপনি যেমনটি চাইছেন, বেশির ভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে। এতে আপনার সন্তানও সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে।
তাহলে আর দেরী না করে আজ থেকেই নতুন ভাবে 'না' বলা শুরু করে দিন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন