চলেই যদি যাবে তবে বললেই পারতে,
স্বার্থপর হয়ে কেন ভালবাসা পূর্ণ মনটা
ঘৃণার ছাই দানিতে পূর্ণ করলে !
তুমি প্রতিটাক্ষণ ধরে সারাজীবন
আমার ভালবাসায় পূর্ণ হয়ে
এ মন জুড়ে থাক,
এটাই কাম্য ছিল আমার এতকাল ।
মনের পূর্ণ স্থান জুড়েই তুমি জায়গা করে নিয়েছ ঠিকই,
তবে কেন ঘৃণায় ভরা মনের জায়গাটাই বেছে নিলে !
স্বপ্নের প্রতিটা জানালায় তোমার মুখটা ভেসে থাকুক
সেটা চেয়েছিলাম,
কিন্তু তুমিতো দুঃস্বপ্নের জায়গাটাই বেঁছে নিলে।
যা প্রতি নিয়ত আমার সুন্দর মুহূর্ত গুলোকে বিভীষিকায় পরিনত করছে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


